শুক্রবার

হিজরী
১৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০২
  • যোহর১১:৪৭
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৭ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা-ফ্ল্যাট বরাদ্দের উদ্যোগসাড়ে ৫ ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণেরাজধানীতে যাত্রীবাহী বাসে আগুনসারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তাপমাত্রায় পরিবর্তনের আভাসপ্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক-সৌদি আরবের সমঝোতা স্মারক সইবিদেশি পর্যটকদের জন্য স্বয়ংক্রিয় ই-ভিসা চালু মালদ্বীপেরকুয়েতের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায়’ ভয়াবহ হামলা, নিহত দুই ইতালিয়ান নাগরিকশ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রীনূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুকরণে নাম রাখা দুনিয়ায় যেমন রহমত, বরকত ও সাকীনার কারণ, তেমনি আখিরাতে ও শাফায়াত মুবারক, নাযাত ও ফযীলত লাভের উছীলা। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে-মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- শরাব বা মদসহ সর্বপ্রকার মাদকদ্রব্য বা নেশা জাতীয় দ্রব্যই হারাম। অথচ বাংলাদেশে সরাসরি শরাব বা মদ তো বিক্রি হচ্ছেই; এমনকি কোমল পানীয় ও এনার্জি ড্রিংকসের নামেও প্রকাশ্যে শরাব বা মদ অর্থাৎ মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। নাঊযুবিল্লাহ! প্রায় ৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত এদেশে কোনো মতেই কোনো মোড়কেই শরাব বা মদ অর্থাৎ মাদকদ্রব্য বা নেশা জাতীয় দ্রব্য চলতে পারে না এবং শরাব বা মদ তৈরির অনুমতিও সরকার দিতে পারে না।

স্কুলের যোগ্যতাই নেই তবু ২০ বিশ্ববিদ্যালয়

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, সকাল ৬:৫৩

নিজস্ব প্রতিবেদক:
পাবলিক বিশ্ববিদ্যালয় মানেই সবার দৃষ্টিতে ফুটে ওঠে বিশাল ক্যাম্পাস, বড় বড় একাডেমিক ভবন, আবাসিক হল, বিশাল মাঠসহ অন্য আরো অনেক সুযোগ-সুবিধা। কিন্তু তার বিপরীতটাই ঘটছে আমাদের দেশের নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে। ক্লাসরুমের জায়গা নেই, শিক্ষকদের বসার জায়গা নেই। লাইব্রেরি, ল্যাবরেটরি তো অনেক দূরের কথা।
নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শুধু সংকট আর সংকট। এমনকি একটি প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ে যেসব সুযোগ-সুবিধা রয়েছে তাও নেই নতুন এসব পাবলিক বিশ্ববিদ্যালয়ের। বিভিন্ন স্কুল-কলেজের কয়েকটি রুম ভাড়া নিয়ে কোনো রকমে চালানো হচ্ছে কার্যক্রম।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্র জানায়, দেশে এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৬।
এর মধ্যে তিনটি বিশ্ববিদ্যালয়ে এখনো শিক্ষা কার্যক্রম শুরু হয়নি। তবে ৫৬টির মধ্যে ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয় চলছে ভাড়াবাড়িতে বা অস্থায়ী ক্যাম্পাসে। এর মধ্যে ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অবস্থা খুবই করুণ। যেগুলোর একটি স্কুলের সুবিধাও নেই।
এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বসার জায়গা করা হয়েছে একটি পরিত্যক্ত গাড়ির গ্যারেজে। তবে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণে অগ্রগতি থাকলেও বেশির ভাগ জায়গা খুঁজতে খুঁজতেই হয়রান।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এত দিন স্থায়ী ক্যাম্পাস না থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর তথ্য বারবার সামনে আসত। ইউজিসি থেকে তাদের তাগাদা দেওয়া হতো। যদিও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শুরু করতে হলে ২৫ হাজার বর্গফুট জায়গা দেখাতে হয়।
ফলে যত দিন তারা স্থায়ী ক্যাম্পাসে যেতে না পারে তত দিন অন্তত বড় একটি জায়গায় তাদের ক্যাম্পাস থাকে।
অন্যদিকে কোনো স্কুল-কলেজের অনুমোদন পেতে হলেও এখন প্রতিষ্ঠানের নামে থাকা জমিতে অবকাঠামো থাকতে হয়। কিন্তু গত পাঁচ-সাত বছর কোনো নিয়মনীতি ছাড়াই মন্ত্রী-এমপিদের তদবিরে অনুমোদন পায় নতুন নতুন অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়। সেগুলোতে শিক্ষা কার্যক্রম চালুর ন্যূনতম যোগ্যতা না থাকায় আশপাশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকটি রুম ভাড়া নিয়ে কার্যক্রম চালানো হচ্ছে।
ভাড়া জায়গায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো হলো রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ; ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ; নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।
ভাড়া জায়গায় থাকা আরো পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এসব বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ নিজস্ব ক্যাম্পাসের জন্য এখনো জমিই খুঁজে পায়নি। এর বাইরে আরো দুটি বিশ্ববিদ্যালয় ভাড়াবাড়িতে চললেও তাদের ক্যাম্পাস নির্মাণ দ্রুতগতিতে এগোচ্ছে আর তাদের ভাড়া ক্যাম্পাসও অন্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেক ভালো। ভাড়াবাড়িতে থাকা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়সহ আরো একটির ক্যাম্পাস নির্মাণের কাজ অনেকটা শেষের পথে।
এখনো শিক্ষা কার্যক্রম চালু না হওয়া পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে মেহেরপুর বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিশ্ববিদ্যালয় এবং বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনে রাজনৈতিক স্বার্থ ছিল। আসলে এখন এ ব্যাপারে যাচাই-বাছাই বা সমীক্ষা করা দরকার। যাদের ন্যূনতম সম্ভাবনা আছে তাদের রেখে বাকিগুলোকে পাশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একীভূত করা যায় কি না সেটা ভাবতে হবে। আর নতুন তিনটি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়া হলেও শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার কারণে আমরা শিক্ষা কার্যক্রম শুরু করার অনুমতি দিতে পারছি না। আসলে তাদের কী হবে সে ব্যাপারেও মন্ত্রণালয় থেকেই সিদ্ধান্ত আসতে হবে।
শিক্ষাবিদরা বলছেন, অনেক জেলা আছে যেখানে একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে। এমনকি শহর ছেড়ে অনেক দূরে মন্ত্রী-এমপির বাড়ির কাছে মফস্বলেও কিছু পাবলিক বিশ্ববিদ্যালয় করা হয়েছে। আবার অনেক জেলা আছে, যেখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ও নেই। এতে অঞ্চলভিত্তিক বৈষম্য সৃষ্টি হয়েছে। ফলে অনেক দরিদ্র মেধাবী শিক্ষার্থী সরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
আবার বাড়লো সয়াবিন তেলের দাম আবার বাড়লো সয়াবিন তেলের দাম ৩ ঘণ্টা আগে চালু হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের আরেকটি র‍্যাম্প চালু হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের আরেকটি র‍্যাম্প ৪ ঘণ্টা আগে গাজীপুরে আন্দোলনকারীদের সড়ক অবরোধের চেষ্টা, বন্ধ ৩২ কারখানা গাজীপুরে আন্দোলনকারীদের সড়ক অবরোধের চেষ্টা, বন্ধ ৩২ কারখানা ৪ ঘণ্টা আগে সবজির বাজার চড়া, বেড়েছে ডিমের দামও সবজির বাজার চড়া, বেড়েছে ডিমের দামও ৪ ঘণ্টা আগে কোটি মানুষের নির্ভরতার তিস্তাসহ ১৩ নদী শুকিয়ে মরা খাল কোটি মানুষের নির্ভরতার তিস্তাসহ ১৩ নদী শুকিয়ে মরা খাল ৪ ঘণ্টা আগে টাকা না পেয়ে কুলাঙ্গার ছেলের বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ টাকা না পেয়ে কুলাঙ্গার ছেলের বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ ৪ ঘণ্টা আগে শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না -হুমায়ুন ক‌বির শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না -হুমায়ুন ক‌বির ৪ ঘণ্টা আগে মাসে জিডি প্রায় ২ লাখ, তদন্তে অনীহা পুলিশের মাসে জিডি প্রায় ২ লাখ, তদন্তে অনীহা পুলিশের ৪ ঘণ্টা আগে পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার, সন্দেহভাজনরা নজরদারিতে পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার, সন্দেহভাজনরা নজরদারিতে ৪ ঘণ্টা আগে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ৪ ঘণ্টা আগে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান ৪ ঘণ্টা আগে বাংলাদেশ আর কখনোই কারও দাসত্ব মানবে না -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বাংলাদেশ আর কখনোই কারও দাসত্ব মানবে না -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ৪ ঘণ্টা আগে