টাকা না পেয়ে কুলাঙ্গার ছেলের বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
বরিশাল সংবাদদাতা:
মেহেন্দিগঞ্জে টাকা না পেয়ে শাবল দিয়ে আঘাত করে মাকে হত্যার অভিযোগ উঠেছে এক কুলাঙ্গার ছেলের বিরুদ্ধে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকাল ৯টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজীকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) মায়ের কাছে টাকা চায় রবিউল। টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে একপর্যায়ে শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করে ওই কুলাঙ্গার। পরে আহত নিরু বেগমকে উদ্ধার করে স্থানীয় বাজারের একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর স্থানীয়রা রবিউলকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন
সব ›
চালু হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের আরেকটি র্যাম্প
গাজীপুরে আন্দোলনকারীদের সড়ক অবরোধের চেষ্টা, বন্ধ ৩২ কারখানা
সবজির বাজার চড়া, বেড়েছে ডিমের দামও
কোটি মানুষের নির্ভরতার তিস্তাসহ ১৩ নদী শুকিয়ে মরা খাল
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসবে না -হুমায়ুন কবির
মাসে জিডি প্রায় ২ লাখ, তদন্তে অনীহা পুলিশের
পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার, সন্দেহভাজনরা নজরদারিতে
১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান
বাংলাদেশ আর কখনোই কারও দাসত্ব মানবে না -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা-ফ্ল্যাট বরাদ্দের উদ্যোগ
গত ১৯ নভেম্বর সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খানের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত য…
সাড়ে ৫ ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
এর আগে সন্ধ্যায় ৬ তলা ভবনটির চতুর্থ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।