বাবার সামনে ছেলেকে ছুরি মেরে হত্যা করল সন্ত্রাসীরা
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুর ১২ নম্বরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রিফাত খান নামের এক যুবক খুন হয়েছেন। গতকাল সোমবার বেলা পৌনে দুইটার দিকে পুরোনো পল্লবী থানার সামনে সি ব্লকের ৯ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
নিহত রিফাতের বাবা সাগর খান জানান, রিফাত গার্মেন্টসের চাকরি ছেড়ে কিছুদিন ধরে বেকার ছিলেন। আগামী মাস থেকে নতুন করে কাজে যোগ দেওয়ার কথা ছিল। দুপুরে শেওড়াপাড়া এলাকায় পাওনা টাকা আনতে বাসা থেকে বের হন। পথে পুরোনো পল্লবী থানার সামনে পাঁচ-সাতজন যুবক তার ছেলের পথ রোধ করে মারধর করতে থাকেন। এ সময় রিফাত তাকে ফোন করে বিষয়টি জানান।
সাগর খান আরও বলেন, তিনি ঘটনাস্থলে পৌঁছালে দুই মোটরসাইকেলে করে আরও চারজন যুবক আসেন। এরপর দুর্বৃত্তরা বলে, রিফাতের সঙ্গে তাদের ‘হিসাব আছে’। তখনই তারা রিফাতের বুকে ছুরিকাঘাত করে। বাধা দিতে গেলে তাকেও পেছন থেকে ছুরিকাঘাত করা হয়, এতে তিনিও আহত হন। ছেলেকে কেন হত্যা করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।
আরও পড়ুন
সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।