ওয়াজের মাঠে পিআর পদ্ধতির আলোচনা মেনে নেয়া হবে না -তাহেরী
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে সম্প্রতি বিভাজন ও পিআর পদ্ধতির রাজনৈতিক আলাপ-আলোচনা এবং রাজনৈতিক টানাপোড়েন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, সুন্নি আলেম ও পীর-মাশায়েখরা। এ বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন মাও. গিয়াস উদ্দিন তাহেরী।
তিনি অভিযোগ করেন, কিছু দল এবং কিছু আলেম ওয়াজের মাঠে তারা তাফসীরে ইন্ডিয়া, তাফসীরে পাকিস্তান, তাফসীরে আমেরিকা এবং তাফসীরে পিয়ার নিয়ে আলোচনা করে। শুধুমাত্র ধান্দাবাজি করে ওয়াজের মাঠকে একটা সংঘাতের মাঠ বানিয়ে রাজনীতি করা হচ্ছে। বিশেষ এক গোষ্ঠী সাম্প্রতিক সময়ে মাজার ভাঙ্গা, কবর থেকে লাশ তুলে আগুনে পোড়ানোর মতো কাজ করছে। তারা মাঠটা গরম রাখে অর্থ আদায়ের জন্য। বান্ডেল দিলেই ঠান্ডা হয়ে যায়।
তিনি আরো বলেন, শুধুমাত্র ধান্দাবাজি করে ওয়াজের মাঠকে সংঘাতের মাঠ বানানো হচ্ছে। যার রাজনীতি করতে চান তারা আলাদা মঞ্চ বানিয়ে রাজনীতি করেন। ওয়াজের মাঠের একটি মর্যাদা আছে, এখানে সকল রাজনীতির দল এক সাথে ওয়াজ শোনে।
তিনি আহলে সুন্নত ওয়াল জামাতের ঐক্য বজায় রাখার এবং পীর-মাশায়েখদের নেতৃত্বে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার আহ্বান জানান। তাহেরী বলেন, ওলামায়ে কেরাম যদি পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে একত্রে কাজ করতেন, তবে সমাজের কল্যাণে অনেক বড় ভূমিকা রাখতে পারবে। আগামীতে ১২০০ দরবারে এক হয়ে পীর-মাশায়েখদের একটা জোট হবে।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।