কোটি মানুষের নির্ভরতার তিস্তাসহ ১৩ নদী শুকিয়ে মরা খাল
লালমনিরহাট সংবাদদাতা:
শুকিয়ে গেছে তিস্তার। মরা নদীর মতো হয়ে পড়েছে কোটি মানুষের নির্ভরশীলতা উত্তরের প্রাণ তিস্তা। ব্যারাজের সবকটি গেট বন্ধ করেও পানি পাওয়া যাচ্ছে না। এতে কোমর ভেঙেছে লাখো কৃষকের। হাহাকারে ভরা জনপদ; বিপন্ন জীববৈচিত্র্য ও মানুষের জীবিকা।
বিগত ফ্যাসিস্ট সরকারের নতজানু পররাষ্ট্রনীতি, পরিকল্পনার অভাব ও অব্যবস্থাপনার কারণে তিস্তার স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত। এ বাস্তবতায় তিস্তাপাড়ের কোটি মানুষের প্রাণের দাবি হয়ে উঠেছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।
তিস্তা ছাড়াও এ অঞ্চলের সংকটাপন্ন নদীগুলো হলো- ধরলা, গিদারি, চেনাকাটা, টেংরামারী, মরাসতী, রতœাই, ভাটেশ্বরী, স্বর্ণামতী, সতী, সানিয়াজান, সিংগীমারী ও কোটেশ্বর।
ভারতের একতরফা পানি প্রত্যাহারের কারণে তিস্তাসহ এসব নদী এখন মরা খালে পরিণত হয়েছে। বছরের পর বছর পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। ফলে সামান্য পানিতে বন্যায় ভাসিয়ে নিয়ে যায় কৃষকের ফসল। আবার বর্ষার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় দুই পাড়ের মানুষ। আর শুষ্ক মৌসুমে পানির জন্য শুরু হয় হাহাকার; মাইলের পর মাইল জেগে ওঠে চর।
সরেজমিনে দেখা যায় তিস্তা নদীপাড়ের মানুষের দুর্দশার করুণ চিত্র। ভারতের উজানের ঢলে থেমে থেমে বন্যা, আর কড়ালগ্রাসী ভাঙনে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব এখানকার মানুষ। তিস্তাপাড়ের বাসিন্দাদের অভিযোগ, ভারত গজলডোবায় বাঁধ নির্মাণ করে তিস্তার পানিপ্রবাহ নিয়ন্ত্রণ করছে। যার ব্যাপক প্রভাব পড়ে আমাদের এ অঞ্চলে।
নিজেদের চাহিদা মিটিয়ে তারপরই বাংলাদেশকে পানি দেয় ভারত। বর্ষাকালে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় বাংলাদেশে বন্যা হয়। পক্ষান্তরে শুষ্ক মৌসুমে চাহিদা অনুযায়ী পানি মেলে না। এভাবে বাংলাদেশ দীর্ঘদিন ধরে তিস্তার পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত। পানির ন্যায্য হিস্যার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন হলেও সুফল মেলেনি এখনো। ফলে শুষ্ক মৌসুমে বাংলাদেশ অংশের তিস্তা মরুভূমিতে পরিণত হয়।
আরও পড়ুন
সব ›
চালু হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের আরেকটি র্যাম্প
গাজীপুরে আন্দোলনকারীদের সড়ক অবরোধের চেষ্টা, বন্ধ ৩২ কারখানা
সবজির বাজার চড়া, বেড়েছে ডিমের দামও
টাকা না পেয়ে কুলাঙ্গার ছেলের বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসবে না -হুমায়ুন কবির
মাসে জিডি প্রায় ২ লাখ, তদন্তে অনীহা পুলিশের
পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার, সন্দেহভাজনরা নজরদারিতে
১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান
বাংলাদেশ আর কখনোই কারও দাসত্ব মানবে না -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা-ফ্ল্যাট বরাদ্দের উদ্যোগ
গত ১৯ নভেম্বর সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খানের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত য…
সাড়ে ৫ ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
এর আগে সন্ধ্যায় ৬ তলা ভবনটির চতুর্থ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।