সৌদি আরবে নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার
, ০১ আগস্ট, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সৌদি আরবে নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার। এ লক্ষ্যে দেশটি নতুন করে বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে। ইতোমধ্যে জেদ্দা টাওয়ারটির ৪৩০ মিটার পর্যন্ত নির্মাণকাজ শেষ করেছে দেশটি। নির্মাণ শেষ হলে এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের রেকর্ড গড়বে।
গত ২৯ জুলাই গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রকল্পটির বিনিয়োগকারী প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল জানান, টাওয়ারটির উচ্চতা এক হাজার মিটারের বেশি করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে প্রকল্পের ৪০ শতাংশেরও বেশি নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আল-ওয়ালিদ প্রকল্পে কর্মরতদের সঙ্গে সাক্ষাৎ করেছে। এর মাধ্যমে কয়েক বছর ধরে স্থগিত থাকা প্রকল্পটি পুনরায় শুরু হওয়ার ইঙ্গিত মিলেছে।
আল-ওয়ালিদ বলেন, কাজ চলছে এবং আমরা বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার নির্মাণ সম্পন্ন করবো।
২০১৩ সালে জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ শুরু হলেও আর্থিক সংকট ও ঠিকাদার-সংক্রান্ত সমস্যার কারণে ২০১৮ সালে তা স্থগিত করা হয়। এরপর ২০২৫ সালে নির্মাণকাজ পুনরায় শুরু হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, টাওয়ারটির উচ্চতা হবে এক কিলোমিটারেরও বেশি। এর মধ্যে ৪৩০ মিটারের বেশি নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। নির্মাণকাজ শেষ হলে এটি দুবাইয়ের বুর্জ খলিফাকে ছাড়িয়ে যাবে। এটি বিশ্বের প্রথম এক কিলোমিটার উচ্চতার ভবন হিসেবেও রেকর্ড গড়বে। ২০২৮ সালের মধ্যে টাওয়ারটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৩৪, নিখোঁজ ৮
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না : ভারত
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বন্দে মাতরম’ অবমাননাও ফৌজদারি অপরাধ, ভারতে বিল পাস
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরাকে হামলা নিয়ে তেহরানের হুঁশিয়ারি, পরিণতির দায় যুক্তরাষ্ট্র-সৌদির
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার দাবানলের কবলে পড়েছে গ্রিস
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চার দশকে সর্বনিম্নে জাপানের জনসংখ্যা
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি সেনাবাহিনীতে নতুন সংকট; শতশত সেনা ঘাঁটি ত্যাগ করেছে
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিথ্যা ও গুজব ছড়িয়ে দিতে কোটি কোটি ডলার খরচ করছে ইসরাইল
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার রাস্তায় পড়ে থাকা দখলদারদের সামরিক যানগুলোই প্রমাণ করে বীর যোদ্ধারা কতবেশি সাহসিকতার সাথে দখলদারদের বিরুদ্ধে লড়াই চালিয়েছেন।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরিয়াসিস আতঙ্ক, রেস্তোরাঁয় কমছে ক্রেতা
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাশ্মীরে আন্দোলনকারীরা ‘ভারতের মতো শত্রু’ -পাকিস্তান
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের কারাগারে নিজেদের ঠোঁট সেলাই করে অনশন করেছে দেড় হাজার বন্দি
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)