সৌদি আরবের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ -ড. মঈন খান
সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করে ভবিষ্যতে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে সৌদি আরব। সৌদি আরবে বসবাস ও কর্মরত লাখ লাখ বাংলাদেশী দুই দেশের জনগণের সম্পর্ককে আরো গভীর করেছে।
রাজধানীর হোটেল শেরাটনে সৌদি আরবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, সৌদি আরবের পুঁজি ও প্রযুক্তিগত দক্ষতার সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান বাজার, উৎপাদন সক্ষমতা ও দক্ষ জনশক্তির সমন্বয় দুই দেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। জ্বালানি, বন্দর, অবকাঠামো, খাদ্যনিরাপত্তা ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতে আরো ঘনিষ্ঠ সহযোগিতার সুযোগ রয়েছে।
বাংলাদেশকে সৌদি আরবের দেয়া উন্নয়ন সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে ড. আবদুল মঈন খান বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো কার্যকর ও ফলপ্রসূ অংশীদারত্বে রূপ দিতে বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে প্রস্তুত।’ তিনি সৌদি আরবের সরকার ও জনগণের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।