সৌদির পরিচালনায় পূর্ণ সক্ষমতায় চালু হচ্ছে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল
, ২৩ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনাল আগামী জুলাই মাসের মাঝামাঝি থেকে পূর্ণ সক্ষমতায় পরিচালিত হবে। সৌদি আরবভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি) প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষ করায় এ সক্ষমতা অর্জন হতে যাচ্ছে। নতুন চারটি গ্যান্ট্রি ক্রেন যুক্ত হওয়ায় কনটেইনার পরিবহনের গতি ও সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনাল ২০২৪ সালের জুন থেকে পরিচালনা করছে সৌদি আরবের প্রতিষ্ঠান আরএসজিটি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে ২২ বছরের চুক্তির আওতায় টার্মিনালটি পরিচালনা করছে তারা।
আরএসজিটি বাংলাদেশের বাণিজ্যিক ও জনসংযোগ বিভাগের প্রধান সাইয়েদ আরেফ সারওয়ার বলেন, টার্মিনালের অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি স্থাপন এবং জনবল উন্নয়নের জন্য প্রতিষ্ঠানটিকে দুই বছর সময় দেওয়া হয়েছিল।
তিনি বলেন, গত দুই বছর ছিল আমাদের সফট অপারেশন বা প্রস্তুতিকাল। জুমুয়াবার চারটি গ্যান্ট্রি ক্রেন আসার মাধ্যমে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের শেষ ধাপও সম্পন্ন হয়েছে।
তার ভাষ্য, জুলাইয়ের মাঝামাঝি নতুন ক্রেনগুলো চালু হওয়ার পর থেকেই পতেঙ্গা টার্মিনাল পূর্ণ সক্ষমতায় পরিচালিত হবে।
চীনের স্যানি কোম্পানির তৈরি এই বিশেষ গ্যান্ট্রি ক্রেনগুলো একসঙ্গে দুটি ২০ ফুট কনটেইনার পরিচালনা করতে সক্ষম।
সাইয়েদ আরেফ সারওয়ার বলেন, বাংলাদেশের কোনো বন্দরে এ ধরনের প্রযুক্তির ব্যবহার এবারই প্রথম। পুরো ব্যবস্থাটি বিদ্যুৎচালিত হবে। ফলে ক্রেন পরিচালনায় জীবাশ্ম জ্বালানি ব্যবহার করতে হবে না।
প্রতিষ্ঠানটির মতে, নতুন ক্রেনগুলো জাহাজ থেকে কনটেইনার ওঠানামার সময় কমাবে এবং পরিচালন দক্ষতা বাড়াবে।
বর্তমানে পতেঙ্গা টার্মিনাল বছরে প্রায় ১ লাখ ৫৫ হাজার টিইইউ (ঞঊট) বা ২০ ফুট সমমানের কনটেইনার পরিচালনা করে।
নতুন যন্ত্রপাতি যুক্ত হওয়ার পর চলতি বছর এ সংখ্যা চার লাখ টিইইউতে পৌঁছাবে বলে আশা করছে আরএসজিটি। এটি চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার পরিচালনার প্রায় ১২ শতাংশ।
প্রতিষ্ঠানটির হিসাবে, আগামী বছর পতেঙ্গা টার্মিনালে কনটেইনার পরিচালনার পরিমাণ পাঁচ লাখ টিইইউ ছাড়িয়ে যাবে। তখন এটি চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার পরিবহনের প্রায় ১৭ শতাংশ পরিচালনা করবে।
আরএসজিটি জানিয়েছে, এখন পর্যন্ত পতেঙ্গা টার্মিনাল আধুনিকায়নে প্রায় ১৭ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে -শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হলো এমপিপুত্রকে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের চীন সফরে কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, আশা বেইজিংয়ের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে -জ্বালানিমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনুমোদন প্রক্রিয়া ‘সহজ’ হচ্ছে, ১৪ দিনে ব্যবসা শুরু করা যাবে -বাণিজ্যমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












