সৌদিতে বিদেশিদের রিয়েল এস্টেট মালিকানায় নতুন নিয়ম চালু
, ০৬ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১২ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বিদেশিদের রিয়েল এস্টেট মালিকানা সংক্রান্ত নতুন বিধিমালা আনুষ্ঠানিকভাবে কার্যকর করেছে সৌদি আরব। গত বৃহস্পতিবার সৌদি রিয়েল এস্টেট জেনারেল অথরিটি জানিয়েছে, ‘নন-সৌদিদের রিয়েল এস্টেট মালিকানা বিধিমালা’ এখন থেকে বাস্তবায়ন শুরু হয়েছে।
নতুন ব্যবস্থার আওতায় নন-সৌদি নাগরিকদের সম্পত্তি মালিকানার সব আবেদন সরকার নির্ধারিত একক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘সৌদি প্রপার্টিজ’ পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে। এই প্ল্যাটফর্মে যোগ্যতা যাচাই থেকে শুরু করে চূড়ান্ত নিবন্ধন পর্যন্ত পুরো প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন হবে।
এই বিধিমালা সৌদি আরবে বসবাসকারী বিদেশি, অনাবাসী বিদেশি, পাশাপাশি বিদেশি কোম্পানি ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে আবেদনকারীর অবস্থান ও পরিচয়ের ভিত্তিতে আবেদন প্রক্রিয়া ভিন্ন হবে এবং নির্দিষ্ট নিয়ন্ত্রণ ও অনুমোদনের আওতায় তা পরিচালিত হবে।
যেসব বিদেশি কোম্পানি বা প্রতিষ্ঠান সৌদি আরবে সরাসরি উপস্থিত নয়, তাদের প্রথমে ইনভেস্ট সৌদি পোর্টালের মাধ্যমে বিনিয়োগ মন্ত্রণালয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর একটি ইউনিফায়েড নম্বর (৭০০) সংগ্রহ করতে হবে, এরপর অনলাইনে সম্পত্তি মালিকানার আবেদন করা যাবে।
মক্কা ও মদিনার ক্ষেত্রে মালিকানা শুধুমাত্র সৌদি কোম্পানি এবং মুসলিম ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ থাকবে। সৌদি প্রপার্টিজ পোর্টালই এই বিধিমালা বাস্তবায়নের একমাত্র সরকারি মাধ্যম। এতে স্বচ্ছতা বাড়বে এবং সম্পত্তির অধিকার আরও সুরক্ষিত হবে বলে আশা করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিধিমালার লক্ষ্য হলো আন্তর্জাতিক ডেভেলপার ও উচ্চমানের বিদেশি কোম্পানিকে আকৃষ্ট করে সৌদি আরবে রিয়েল এস্টেট উন্নয়নের মান বৃদ্ধি করা। সূত্র: গালফ নিউজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)