সোনালি আঁশের রঙিন সুতা যাচ্ছে ১২ দেশে
চট্টগ্রাম সংবাদদাতা:
একে একে বন্ধ হয়ে যাচ্ছে দেশের সোনালি আঁশ খ্যাত পাট থেকে সুতা তৈরির কারখানা। সারা দেশে পাটের উৎপাদনেও নেমে এসেছে ধস। এমন পরিস্থিতিতে পাট বা জুট থেকে উৎপাদিত রঙিন সুতা রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। আর এই সাফল্য দেখাতে সক্ষম হয়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবস্থিত বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত কর্ণফুলী জুট মিল। এই কারখানা থেকে উৎপাদিত সুতা ইন্দোনেশিয়া, চীন, ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জানা গেছে, ১৯৬৩ সালে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন এলাকায় প্রতিষ্ঠিত হয় কর্ণফুলী জুট মিল। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ পাটকল করপোরেশনের আওতাধীন এই কারখানা অত্যন্ত সফলভাবে পাট থেকে সুতা কার্পেটসহ নানা ধরনের পণ্য উৎপাদন করে সাফল্য দেখিয়ে আসছিলো। কিন্তু একে একে দেশের বিভিন্ন পাটকল সমূহের অব্যাহত লোকসান ও বন্ধ হয়ে যাওয়ার ধারাবাহিকতায় সঙ্কটের মুখে পড়ে এই পাটকলটিও। সর্বশেষ ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে মাসিক ভাড়া ভিত্তিতে ২০ বছরের জন্য বরাদ্দ পায় বেসরকারি প্রতিষ্ঠান ইউনিটেক্স গ্রুপ। এর পর নতুন ব্যবস্থাপনায়, নতুন উদ্যোমে কারখানাটি আবার ঘুরে দাঁড়াতে শুরু করে।
বর্তমান কর্ণফুলী জুট মিলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ইউনিটেক্স গ্রুপের ডিপুটি জেনারেল ম্যানেজার ফখরুদ্দিন আহম্মেদ বলেন, বরাদ্দ নেওয়ার পর থেকেই নতুন বিনিয়োগ ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পাটকলটিকে বহুমুখী উৎপাদন এবং লাভজনক করতে নানামুখী উদ্যোগ নেওয়া হয়। প্রায় ৪৭ একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত এই কারখানায় বর্তমানে এক হাজারেরও বেশি শ্রমিক-কর্মচারী কাজ করছেন। এখানে দুই শিফটে জুট থেকে দৈনিক ৩০ টনের বেশি সুতা উৎপাদিত হয়। এসব সুতা রপ্তানি হয় চীন, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, তুর্কি, ইরানসহ বিশ্বের প্রায় ১২টি দেশে। গত অর্থবছরে এই কারখানা থেকে সুতা রপ্তানি করে ৮৫ লাখ মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে।
ইউনিটেক্স গ্রুপের সহকারী পরিচালক রায়হান আহমেদ জানান, কর্ণফুলী জুট মিলে পাট থেকে সুতা উৎপাদনের লক্ষ্যে দেশের প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছ থেকে পাট সংগ্রহ করা হয়। উপযুক্ত মূল্য পরিশোধে পাট সংগ্রহের ফলে প্রান্তিক কৃষকরা লাভবান হচ্ছেন। পাটের সোনালী দিন ফিরিয়ে আনতেই ইউনিটেক্স গ্রুপ কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।