মানুষের আয় বাড়ার জন্যও ডিমের চাহিদা বাড়তে পারে -বাণিজ্য সচিব
মানুষের আয় বাড়ার জন্যও ডিমের চাহিদা বাড়তে পারে বলে ধারণা করছে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে সে এ কথা বলে।
ডিমের চাহিদা বৃদ্ধির সম্ভাব্য কারণ হিসেবে তিনটি বিষয়কে চিহ্নিত করে সে।
ডিমের চাহিদা হঠাৎ বেড়ে গেছে কি না জানতে চাইলে সে বলেছে, চাহিদা তো প্রতিনিয়ত বাড়ে। একটা হচ্ছে মানুষের ইনকাম বেড়ে যাচ্ছে। সাত শতাংশ যদি মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হয়, তার মানে কী-বাড়ছে।
'আরেকটা জনসংখ্যাও কিন্তু বৃদ্ধি হচ্ছে। দুটির প্রভাব পড়ছে। আরেকটা কারণেও বাড়তে পারে, বিকল্প পণ্যে যদি চাহিদা কমে যায়, কমিয়ে দিতে বাধ্য হন তখন চাহিদা বাড়তে পারে। চাহিদা বাড়লে জোগান দেওয়াটা দায়িত্ব। একটা হচ্ছে উৎপাদন, আরেকটা আমদানি। উৎপাদনে সক্ষম না হলে আমদানির প্রশ্ন আসে।'
বাণিজ্য সচিব বলে, 'গত মাসে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে। সাড়ে ১০ টাকা উৎপাদন খরচ এবং ১২ টাকা খুচরা পর্যায়ে বিক্রি। দেখা যাচ্ছে, খুচরা পর্যায়ে অনেক জায়গায় এই দামে বিক্রি হচ্ছে না। সেই জন্য উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আমরা কিছু ডিম আমদানির অনুমতি দিয়েছি। চারটি কোম্পানিকে চার কোটি; প্রত্যেককে এক কোটি করে আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
সে বলেছে, যে কোনো উৎস থেকেই আনতে পারে, যেখানে দাম কম পাবে বা দ্রুত আনতে পারবে। আমদানির ক্ষেত্রে কোনো শর্ত নেই। বিক্রির ক্ষেত্রে সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি করতে হবে।'
সরকারের পক্ষ থেকে ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। পাশের দেশগুলোতে অর্ধেক দামে বিক্রি করে। যারা আমদানি করবে তারা সর্বোচ্চ দামে বিক্রি করবে নাকি ভোক্তারা আরও সাশ্রয়ী মূল্যে কেনার সুযোগ পাবে জানতে চাইলে বাণিজ্য সচিব বলে, 'আসলে দাম তো অনেক কিছুর ওপর নির্ভর করে। অনেক বেশি আমদানি করতে দেওয়া হলে দাম কমতেও পারে।'
দেশে যে সংখ্যক ডিম উৎপাদন হয় তাতে আমদানির প্রয়োজন হয় না, তার মানে কি বাণিজ্য মন্ত্রণালয় সিন্ডিকেটের সঙ্গে পেরে উঠছে না জন্য আমদানির অনুমতি দিলো? দাম নির্ধারণ করে দিয়ে কি দাম নিয়ন্ত্রণ করা যায়- গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে সে বলেছে, 'মুক্তবাজার অর্থনীতিতে দাম কিন্তু চাহিদা-জোগানের ভিত্তিতেই নির্ধারিত হবে। দেশের মানুষের চাহিদা যদি উৎপাদনে মেটানো সম্ভব না হয় তাহলে তো আমদানি করতে হবে। আমাদের বেশির ভাগ পণ্যের কিন্তু আমদানির অনুমতি দেওয়া আছে। কিছু পণ্যে নিষেধ আছে, তার মধ্যে একটা ডিম। আমরা দেখতে চাচ্ছি, আমদানির অনুমতি দিলে আমাদের চাহিদা মেটানোর ক্ষেত্রে সহযোগিতা হয় কি না।'
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।