সৈনিক পদে চাকরির প্রলোভনে টাকা হাতিয়ে নিতো তারা
, ২৩শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৭ তাসি, ১৩৯০ শামসী সন , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০২ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
জয়পুরহাটে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির প্রলোভন দেখিয়ে ও ভুয়া নিয়োগপত্র দেওয়ার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছেন র্যাব সদস্যরা।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৫। এর আগে সোমবার বিকেলে জেলার আক্কেলপুর উপজেলার কলেজ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, চক্রটি ২০১৪ সাল থেকে প্রতারণামূলক কর্মকা-ে জড়িত। তারা সেনাবাহিনীতে নিয়োগের মিথ্যা আশ্বাস দিয়ে বা কখনো কখনো জাল নিয়োগপত্র দেওয়ার মাধ্যমে প্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিত। এমন তথ্য পেয়ে জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি দল আক্কেলপুর কলেজ বাজার এলাকায় অভিযান চালায়। এসময় র্যাব সদস্যরা কয়েকটি জাল নিয়োগপত্র ও অন্য নথিসহ চক্রের তিন সদস্যকে আটক করেন।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মুহম্মদ মোস্তফা জামান বলেন, ২০২১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি দেওয়ার কথা বলে এক প্রার্থীর কাছ থেকে সাড়ে সাত লাখ টাকা নিয়ে জাল নিয়োগপত্র দেয় চক্রটি। পরে সৈনিক পদে যোগ দিতে যাওয়ার সময় ওই প্রার্থী ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন। পরে ভুক্তভোগী বাদী হয়ে জয়পুরহাট র্যাব ক্যাম্পে অভিযোগ করলে কয়েকটি জাল নিয়োগপত্র ও অন্য নথিসহ তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)