সেপ্টেম্বরেই সংশোধন হবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সঙ্গে আমাদের ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে আলোচনা হয়েছে। আমি তাঁদের বলেছি, আমরা অবশ্যই এ আইন সংশোধন করব। আগামী সেপ্টেম্বরেই এ সংশোধনী জাতীয় সংসদে উত্থাপন করা হবে।
মঙ্গলবার সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের আইনমন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী আরও বলেন, ‘তার সঙ্গে আমার শ্রম আইন নিয়েও কথা হয়েছে। যেটুকু সমস্যা আছে সেটা আইএলওর আগামী গভর্নিং বডির মিটিংয়ে সমাধান হবে আশ্বাস দিয়েছি। এ বিষয়ে আমি ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছি। নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার নিয়োগসংক্রান্ত আইন নিয়ে কথা হয়েছে। একই সঙ্গে একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনে এ আইনটি প্রয়োজন বলে জানিয়েছি। এ নির্বাচন কমিশন এই আইনের আলোকেই নিয়োগপ্রাপ্ত হয়েছে। এটা শোনার পরে তাঁরা বলেছেন ‘‘ইটস এ ভেরি বিগ স্টেপ’’।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।