সেচে পানির অপচয় রোধে দেশে প্রথম ‘সেন্টার-পিভট’ প্রযুক্তি পাবনায়
, ০৪ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৪ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১০ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
পাবনা সংবাদদাতা:
বাংলাদেশের কৃষি পদ্ধতিতে সাধারণত নালা কেটে জমিতে পানির দেয়া হয়। কিন্তু এই প্রথাগত পদ্ধতিতে যেমন পানির অপচয় হয়, তেমনি গম, পেঁয়াজ বা আখের মতো সংবেদনশীল ফসলের গোড়ায় পানি জমে ক্ষতি হয় মারাত্মক। এই সংকট মোকাবিলায় দেশে কৃষি যান্ত্রিকীকরণের নতুন দিগন্ত উন্মোচন করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)।
সম্প্রতি পাবনার ঈশ্বরদী ও নাটোরের ভবানীপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষি খামারে বিএডিসি দেশে প্রথম পরীক্ষামূলকভাবে স্থাপন করেছে অত্যাধুনিক ‘সেন্টার-পিভট’ সেচ ব্যবস্থা। স্বয়ংক্রিয় এই প্রযুক্তির মাধ্যমে এখন কয়েকশ বিঘা জমিতে সেচ দেওয়া সম্ভব হবে নামমাত্র শ্রমে এবং অত্যন্ত নিখুঁতভাবে। ইউরোপসহ উন্নত বিশ্বে জনপ্রিয় এই প্রযুক্তিতে টাওয়ারের মতো দেখতে একটি দীর্ঘ চাকাযুক্ত পাইপের অবকাঠামো কেন্দ্রীয় অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকারে ঘুরতে থাকে। পাইপের গায়ে লাগানো স্প্রিংকলারের মাধ্যমে ফসলের ওপর বৃষ্টির মতো সমানভাবে পানি ছিটানো হয়। এতে মাটির আর্দ্রতা যেমন বজায় থাকে, তেমনি পানির অপচয়ও রোধ হয়।
পাবনা ও নাটোরে পরীক্ষামূলক প্রকল্প বিএডিসি সূত্রে জানা গেছে, পাবনার ঈশ্বরদীর মুলাডুলি কৃষি খামারে প্রায় ৪০০ বিঘা জমিতে সেচ দেওয়ার জন্য ছয় স্প্যানবিশিষ্ট একটি সেন্টার-পিভট সিস্টেম স্থাপন করা হয়েছে। দ্বিতীয় সিস্টেমটি বসানো হয়েছে নাটোরের ভবানীপুর আখ খামারে। সরকারি অর্থায়নে অস্ট্রিয়ান প্রযুক্তি ব্যবহার করে এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ৪ কোটি টাকা। অস্ট্রিয়ান প্রকৌশলীরা ইতোমধ্যে বিএডিসির কর্মকর্তাদের এ বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন।
পাবনা বিএডিসির নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদ বলেন, ধান চাষে প্লাবন সেচ লাগলেও পেঁয়াজ বা গমের মতো ফসলে বৃষ্টির মতো হালকা সেচ প্রয়োজন। সেন্টার-পিভট সিস্টেমের মাধ্যমে আমরা মাটির প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রিত সেচ দিতে পারছি। এটি একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রযুক্তি। জলাবদ্ধতার বিড়ম্বনাও এতে নেই।
তিনি আরও বলেন, প্রাথমিক পরীক্ষায় আমরা এর কার্যকারিতায় খুবই সন্তুষ্ট। এই প্রকল্পটি চালু হলে বদলে যাবে এই অঞ্চলের কৃষির চিত্র। যার ফলে কম খরচে এবং অল্প শ্রমে বেশি জমিতে সেচ দেওয়া সম্ভব হবে। এই আধুনিক সেচ যন্ত্রের মাধ্যমে উচু-নিচু জমিতে সমানভাবে পানি সরবরাহের মাধ্যমে ফসল উৎপাদন তরান্বিত করা সম্ভব হবে বলেও জানান তিনি।
বিএডিসি পাবনার সহকারী প্রকৌশলী আফনান আজম রুদ্র জানান, প্রথাগত পদ্ধতির তুলনায় এই প্রযুক্তিতে ২০ থেকে ৩০ শতাংশ কম পানি লাগে। এক বিঘা গমের জমিতে যেখানে ১ থেকে ২ লাখ লিটার পানি লাগত, সেখানে এই প্রযুক্তিতে মাত্র ৭০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার লিটার পানি প্রয়োজন হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












