সূর্যের চেয়ে ১০ লাখ গুণ ভারী অদৃশ্য বস্তুর সন্ধান
, ২৭ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২০ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৪ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
বিশ্বজগতের এক দূরবর্তী প্রান্তে বিজ্ঞানীরা এমন এক রহস্যময় অদৃশ্য বস্তুর সন্ধান পেয়েছে, যার ভর সূর্যের চেয়ে প্রায় ১০ লাখ গুণ বেশি। তবে এখনো এর প্রকৃতি বা গঠন ঠিক কি, তা বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বলতে পারেনি।
সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় জানানো হয়েছে, বস্তুটি পৃথিবী থেকে প্রায় ১০ বিলিয়ন (একশ কোটিদ্ধ১০) আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি কোনো আলো বিকিরণ করে না, তাই সরাসরি দেখা যায় না। বিজ্ঞানীদের ধারণা, এটি হয়তো ডার্ক মেটার এর ছোট একটি অংশ, অথবা এটি হতে পারে একটি ক্ষুদ্র, নিষ্ক্রিয় ছোট আকারের ছায়াপথ।
গবেষণার ফলাফল দুটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকীতে এ প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা বস্তুটি আবিষ্কার করে মহাকর্ষীয় লেন্সিং নামের এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে। এতে কোনো ভারী বস্তুর মহাকর্ষ শক্তি দূরের তারকা বা ছায়াপথের আলো বাঁকিয়ে দেয়, ফলে অদৃশ্য বস্তুর উপস্থিতি বোঝা যায়।
এভাবেই বিজ্ঞানীরা বস্তুটির অস্তিত্ব ধরতে সক্ষম হয়। এই প্রাচীন বস্তুকে দেখা গেছে এমন এক সময়ের অবস্থায়, যখন পৃথিবীর বয়স ছিলো মাত্র ৬.৫ বিলিয়ন বছর। বিষয়টিকে পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানীরা বড় সাফল্য হিসেবেই দেখছে।
তাদের মতে, এত দূরের এমন ক্ষুদ্র ভরযুক্ত একটি বস্তুর সন্ধান পাওয়া সত্যিই অসাধারণ সাফল্য। অন্ধকার পদার্থের প্রকৃতি বোঝার জন্য এমন ক্ষুদ্র বস্তু খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গবেষণার প্রধান লেখক জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের জ্যোতির্বিজ্ঞানী ডেভন বলেছে, যেসব বস্তু কোনো আলো বিকিরণ করে না, সেগুলো খুঁজে বের করা অত্যন্ত কঠিন। আমরা তাই দূরবর্তী ছায়াপথকে ব্যাকলাইট (পেছনের আলো) হিসেবে ব্যবহার করে তাদের মহাকর্ষীয় প্রভাব শনাক্ত করি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৩০ বছরে কাঁধে নিয়েছেন দুই হাজার মরদেহ
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খুশিতেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিলো তার!
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধরা পড়লো সৌরজগতের সমান রহস্যময় ‘ব্ল্যাক হোল স্টার’
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সূর্যের রহস্য উন্মোচনে নতুন দিগন্ত
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাস সংকট: ইন্ডাকশন চুলা কেনার আগে ১০ বিষয়ে জানা জরুরি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিদিন মাত্র ৩০ মিনিট হাঁটলে শরীরে কী ঘটে?
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যে কারণে বিশ্বজুড়ে পুরোনো বইয়ের বাজার অস্বাভাবিক চাঙা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২২ কেজির ধাতিনা ভোল, দাম ৩ লাখ ৫৫ হাজার টাকা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মানব মস্তিষ্কের গতিতে কাজ করতে সক্ষম কম্পিউটার চিপ, দাবি গবেষকদের
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জন্ডিস হলে কি ঝাল-মসলা খাওয়া বন্ধ করতে হয়?
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












