ইরাকের আল-সুয়াইরাহ:
এক জেলাতেই রেকর্ড ১ লাখ টন খেজুর উৎপাদন
, ২৬ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৯ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৩ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
ইরাকের ওয়াসিত প্রদেশের আল-সুয়াইরাহ জেলা এবার খেজুর উৎপাদনে দেশের শীর্ষস্থান দখল করেছে। চলতি মৌসুমে এখানকার খেজুর উৎপাদন ১ লাখ টনের বেশি হয়েছে, যা জাতীয় পর্যায়ে সর্বোচ্চ।
দেশটির কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে, আল-সুয়াইরাহ জেলায় ২৪ হাজার দুনাম (৬ হাজার হেক্টর) জমিতে ১০ লাখেরও বেশি ফলন্ত খেজুর গাছ রয়েছে। এখান থেকে বারহি, খাস্তাওয়ি, খাদরাওয়ি, আশরসি, জামালি, হালাওয়ি, সায়ার এবং মাকতুমসহ প্রায় ৫০টি উন্নত জাতের খেজুর উৎপাদিত হয়, যেগুলোর স্বাদ এবং রপ্তানিযোগ্যতা বিশ্ববাজারে খুবই সমাদৃত।
জেলার কৃষি অফিসের প্রধান বাহজাত খামিস জানান, এই রেকর্ড ফলনের পেছনে সরকারের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে, পাম গাছ রক্ষায় পোকামাকড় দমনের জন্য মানসম্পন্ন কীটনাশক সরবরাহ এবং লাল পাম উইভিলের মতো ক্ষতিকর পোকা দমনে অভিযান সফল হয়েছে।
এক সময় ইরাক ছিলো বিশ্বের সবচেয়ে বড় খেজুর রপ্তানিকারক দেশ, ১৯৬০-এর দশকে তারা বিশ্বের ৭৫ শতাংশ খেজুর সরবরাহ করতো। তবে যুদ্ধ ও রোগবালাইয়ের কারণে উৎপাদন কমে গিয়ে বর্তমানে তারা নবম স্থানে চলে গেছে। এই পতন ঠেকাতে সরকার তিন কোটি খেজুর গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করেছে। ইতোমধ্যে ২ কোটির বেশি খেজুর গাছ রোপণ করা হয়েছে।
রাজধানী বাগদাদেও খেজুর গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে বাসিন্দা ও স্থানীয় সংগঠনগুলো শহরের পুরনো পাম গাছ রক্ষা ও পুনরুদ্ধারে কাজ করছে।
তবে চ্যালেঞ্জ এখনো রয়েছে। বিশেষ করে পানির সংকট ও খরার কারণে দক্ষিণাঞ্চলে খেজুর চাষ হুমকির মুখে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্যমতে, ২০২৩ সালে ইরাকে প্রায় ১ কোটি ৭০ লাখ খেজুর গাছ থেকে ৭ লাখ ৩৫ হাজার টন খেজুর উৎপাদিত হয়েছে। এর মধ্যে ৬ লাখ টন খেজুর তুরস্ক, ভারত, মিশর, জর্ডান ও উপসাগরীয় ও ইউরোপীয় দেশে রপ্তানি করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কালিয়াকৈরের ঐতিহ্য ‘ধনীর চিড়া’
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ভোলা গ্রাম’ যেভাবে গুলশান হলো ১৯৭২ সালে থানা প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালে শুরু হয় বাণিজ্যিক স্থাপনা
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১০ মিনিটেই হবে ৮০ শতাংশ চার্জ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কেন দাঁড়িয়ে যায় শরীরের লোম?
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিমের কুসুমের সঙ্গে থাকা সাদা অংশটি খাওয়া কি নিরাপদ!
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












