মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদুয যামান, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চীশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি (৫)

(বিলাদত শরীফ ৫৩৬ হিজরী, বিছাল শরীফ ৬৩৩ হিজরী)
এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪, রাত ৩:৫৬
সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদুয যামান, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চীশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি (৫)
হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনার সম্মানিত পিতা ও মাতা:

সুলতানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, কুতুবুল বাররি ওয়াল বাহার, মুজাদ্দিদে যামান, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনার সম্মানিত পিতা ও মাতা উভয়ই ছিলেন বিশিষ্ট ওলীআল্লাহ। উনার সম্মানিত পিতা উনার নাম মুবারক হযরত সাইয়্যিদ গিয়াসুদ্দীন রহমতুল্লাহি আলাইহি।
তিনি ছিলেন সে যুগের অন্যতম বিশিষ্ট আলিম ও যাহিদ এবং সর্বাধিক ইবাদত গুজার মহান ব্যক্তিত্ব। ইলিম, আক্বল ও সমঝের গভীরতার কারনে সবাই উনাকে সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে গ্রহণ করেছিলেন। গরীব-দুঃখিদের সার্বিক সহযোগী ও তত্বাবধানের হাত সবসময় তিনি প্রসারিত রাখতেন। কোনো সায়িল বা প্রার্থীকে কখনো খালি হাতে ফিরিয়ে দেননি। তাক্বওয়া-পরহেযগারিতার ক্ষেত্রে তিনি ছিলেন আ’লা স্তরের।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
التاجر الصدوق الامين مع النبيين والصديقين والشهداء
অর্থ: “সত্যবাদী, আমানতদার ব্যবসায়ী তিনি হযরত নবী, ছিদ্দীক্ব এবং শহীদগণ উনাদের সাথী হবেন।” (তিরমিযী শরীফ)
আওলাদে রসূল, সাইয়্যিদ গিয়াসুদ্দীন রহমতুল্লাহি আলাইহি তিনি উক্ত পবিত্র হাদীছ শরীফ উনার পরিপূর্ণ মিছদাক্ব ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত সত্যবাদী ও আমনতদার এবং সফল ব্যবসায়ী। খোরাসান ও ইস্পাহানসহ অনেক দেশ থেকে বিভিন্ন পণ্য সামগ্রী কিনে এনে নিজের দেশে বিক্রি করতেন। এক্ষেত্রে উনার বড় দুইজন ছেলে উনাকে সহযোগিতা করতেন। তিনি ছিলেন অত্যন্ত কর্মঠ, কর্তব্য পরায়ন। তৎকালীন সকলে উনাকে উঁচু স্তরের ওলীআল্লাহ হিসেবে জানতেন ও মানতেন। এতো বড় ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা সত্বেও তিনি কখনো ইবাদত-বন্দেগী, যিকির-ফিকির, রিয়াজত-মাশাক্কাত থেকে কখনো বিমুখ হননি। (গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি পূর্ণাঙ্গ জীবনী-৪৯, মুসালিকুছ ছালিকীন-২৭১)

সম্মানিত মাতা:

পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, কুতুবুল মাশায়িখ, সুলতানুল হিন্দ আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনার সম্মানিতা আম্মা ছিলেন একজন বিশিষ্ট ওলীআল্লাহ। উনার পুরো নাম মুবারক: সাইয়্যিদাহ উম্মুল ওয়ারা বিবি মাহে নূর রহমতুল্লাহি আলাইহা। মুবারক নাম: উম্মুল ওয়ারা (ام الورع)। যার অর্থ: পরহেযগার বা মুত্তাকীর মা তথা চরম স্তরের মুত্তাক্বী। ডাক নাম: মাহে নূর (ماه نور) রহমতুল্লাহি আলাইহা। যার অর্থ: দীপ্তিমান চাঁদ।
উনাকে বীবী (بى بى) ও বলা হতো। যার অর্থ: রাজকন্যা, রাণী, খান্দানী বা পূতপবিত্রা নারী।
সাইয়্যিদা উম্মুল ওয়ারা রহমতুল্লাহি আলাইহা তিনি উনার সম্মানিতা পিতা হযরত সাইয়্যিদ দাউদ রহমতুল্লাহি আলাইহি উনার নিকট থেকে শিক্ষাজীবন সম্পন্ন করেন। উনার সম্মানিত পিতা সাইয়্যিদ দাউদ রহমতুল্লাহি আলাইহি তিনি আরবী ও ফার্সী ভাষায় অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ ছিলেন। তিনি উনার প্রাণপ্রিয় কন্যাকে উনার বিশাল জ্ঞান ভা-ার থেকে প্রচুর জ্ঞান দান করেন। সাইয়্যিদা হযরত উম্মুল ওয়ারা রহমতুল্লাহি আলাইহা তিনি পবিত্র কুরআন শরীফ হিফয করেই ক্ষান্ত হননি। বরং উনার ব্যাখ্যা-বিশ্লেষণ, তাফসীর-তা’বীলের পূর্ণ দক্ষতা অর্জন করেছিলেন। পবিত্র হাদীছ শরীফ ও ফিক্বাহ শাস্ত্রের প্রচুর জ্ঞান হাছিল করেছিলেন। তিনি অত্যন্ত পরহেযগার, মুত্তাক্বীয়া ছিলেন। তিনি নামায রোযা ও নফল ইবাদত-বন্দেগী, যিকির-ফিকির বেশি বেশি করতেন। জীবনে কখনো কোনদিন তাহাজ্জুদ নামায ত্যাগ করেননি। সুবহানাল্লাহ!
তিনি উনার সম্মানিতা আম্মা উনার কাছ থেকে গৃহস্থালীর সকল কাজ কর্ম, স্বামীর সেবা, সন্তান পালনের যাবতীয় নিয়ম-কানুন, বিধি-বিধান শিক্ষা গ্রহণ করেছিলেন। তিনি রান্না-বান্নার কাজে যেমন ছিলেন অত্যন্ত দক্ষ-অভিজ্ঞ, তেমনি হস্ত শিল্পে ছিলেন বিশেষ পারদর্শী। ধৈর্য্য ও সহিষ্ণুতায় তিনি ছিলেন পাহাড়সম। সুবহানাল্লাহ!
স্বামীর সেবা ছিলো উনার জীবনের উল্লেখযোগ্য বিষয়। স্বামীর সন্তুষ্টিকে মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক মনে করতেন। তিনি উনার সম্মান-মুহব্বত দ্বারা স্বামীকে এমনিভাবে জড়িয়ে রেখেছিলেন যে, স্বামী কখনো নিঃসঙ্গতা অনুভব করতেন না। সাংসারিক কাজ-কর্ম, সন্তান প্রতিপালনের মধ্যে থেকেও স্বামীর সেবার প্রতি বিশেষ খেয়াল রাখতেন। তিনি উনার স্বামী সাইয়্যিদ গিয়াসুদ্দীন রহমতুল্লাহি আলাইহি উনার প্রতি এতো বিনীত-বিনম্র ছিলেন যে, তিনি উনাকে মাঝে মাঝে এতো বিনয়ী হওয়ার জন্য নিষেধ করতেন। সুবহানাল্লাহ! (চলবে)
-০-

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ ৪ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ ঘণ্টা আগে মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১ দিন আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ২ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ২ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ২ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ২ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ২ দিন আগে