আরবী ১২ মাসের চাঁদ দেখার সঠিক মাসয়ালা-মাসায়িল
, ২৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ সামিন, ১৩৯১ শামসী সন , ১১ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৭ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
যদি আকাশ মেঘলা থাকে, তাহলে সম্মানিত রমাদ্বান শরীফ মাসে শুধু একজন পুরুষ বা একজন মহিলা চাঁদ দেখলেই যথেষ্ট হবে। আর যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে বহুসংখ্যক লোক চাঁদ দেখা আবশ্যক।
এ প্রসঙ্গে কিতাবে বর্ণিত রয়েছে-
وَإِذَا كَانَ بِالسَّمَاءِ عِلَّةٌ قَبِلَ الْإِمَامُ شَهَادَةَ الْوَاحِدِ الْعَدْلِ فِي رُؤْيَةِ الْـهِلَالِ رَجُلًا كَانَ أَوْ اِمْرَأَةً حُرًّا كَانَ أَوْ عَبْدًا.
অর্থ: আর যখন আকাশে কোন ত্রুটি থাকবে অর্থাৎ আকাশ যখন মেঘলা থাকবে, তখন ইমাম সম্মানিত রমাদ্বান শরীফ মাসের চাঁদ দেখার ক্ষেত্রে একজন ন্যায় পরায়ণ ব্যক্তির সাক্ষি গ্রহণ করবেন, হোক সেই ব্যক্তি পুরুষ অথবা মহিলা, স্বাধীন অথবা গোলাম। (আল মুখতাছারুল কুদূরী, বিদায়াতুল মুবতাদী, হিদায়াহ্, ইনায়াহ্, বিনায়াহ্ ইত্যাদি)
কিতাবে আরো বর্ণিত রয়েছে-
وَإِذَا لَمْ تَكُنْ بِالسَّمَاءِ عِلَّةٌ لَمْ تُقْبَلِ الشَّهَادَةُ حَتّٰى يَرَاهُ جَمْعٌ كَثِيرٌ يَقَعُ الْعِلْمُ بِخَبَرِهِمْ.
অর্থ: আর যখন আকাশে কোন প্রকার ত্রুটি না থাকবে অর্থাৎ আকাশ পরিষ্কার থাকবে, তখন অসংখ্য লোক চাঁদ দেখতে হবে, যাদের সংবাদের ব্যাপারে কোন সন্দেহ থাকবে না। (বিদায়াতুল মুবতাদী, হিদায়াহ্, ইনায়াহ্, বিনায়াহ্ ইত্যাদি)
পবিত্র শাওওয়াল ও পবিত্র যিলহজ্জ শরীফ মাস: যদি আকাশ মেঘলা থাকে, তাহলে সম্মানিত শাওওয়াল শরীফ ও সম্মানিত যিলহজ্জ শরীফ মাসে দুইজন পুরুষ বা একজন পুরুষ ও দুইজন মহিলা চাঁদ দেখলেই যথেষ্ট হবে। আর যদি আকাশ পরিষ্কার থাকে, তাহলে বহুসংখ্যক লোক চাঁদ দেখা আবশ্যক। যেমন- এ প্রসঙ্গে হানাফী মাযহাবের বিশ্বখ্যাত ফক্বীহ হযরত ইমাম আল্লামা ইবনে আবেদীন শামী রহমতুল্লাহি আলাইহি তিনি (বিছাল শরীফ: ১২৫২ হিজরী শরীফ) উনার বিশ্বখ্যাত কিতাব ‘রদ্দুল মুহ্তার আলাদ্ র্দুরিল মুখ্তারের ৩য় খ-ের ৩৬১ নং পৃষ্ঠায়’ বলেন-
ذُو الْحَجَّةِ كَشَوَّالٍ فَلَا يَثْبُتُ بِالْغَيْمِ إلَّا بِرَجُلَيْنِ أَوْ رَجُلٍ وَامْرَأَتَيْنِ وَفِي الصَّحْوِ لَا بُدَّ مِنْ زِيَادَةِ الْعَدَدِ.
অর্থ: সম্মানিত যিলহজ্জ শরীফ মাস হচ্ছে সম্মানিত শাওওয়াল শরীফ মাসের অনুরূপ। আকাশ মেঘলা থাকলে দুইজন পুরুষ অথবা একজন পুরুষ ও দুইজন মহিলার সাক্ষিই যথেষ্ট হবে। আর যদি আকাশ পরিষ্কার থাকে, তাহলে বহুসংখ্যক লোক চাঁদ দেখা আবশ্যক।
বাকি ৯ মাস তথা সম্মানিত শা’বান শরীফসহ অন্যান্য মাস:
সম্মানিত রমাদ্বান শরীফ, সম্মানিত শাওওয়াল শরীফ ও সম্মানিত যিলহজ্জ শরীফ এই তিন মাস ছাড়া বাকি ৯ মাস তথা সম্মানিত শা’বান শরীফ, সম্মানিত যিলক্বদ শরীফ, সম্মানিত মুহররমুল হারাম শরীফ, সম্মানিত ছফর শরীফ, মহাসম্মানিত মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূর শরীফ (মহাসম্মানিত মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ), সম্মানিত রবীউছ ছানী শরীফ, সম্মানিত জুমাদাল ঊলা শরীফ, সম্মানিত জুমাদাল উখরা শরীফ এবং সম্মানিত রজবুল হারাম শরীফ মাসের ক্ষেত্রে আকাশ মেঘলা থাকুক অথবা পরিষ্কার থাকুক উভয় অবস্থায় দুইজন পুরুষ অথবা একজন পুরুষ ও দুইজন মহিলা চাঁদ দেখলেই যথেষ্ট হবে। যেমন- এ প্রসঙ্গে হানাফী মাযহাবের বিশ্বখ্যাত ফক্বীহ হযরত ইমাম আল্লামা ইবনে আবেদীন শামী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার বিশ্বখ্যাত কিতাব ‘রদ্দুল মুহ্তার আলাদ্ র্দুরিল মুখ্তারের ৩য় খ-ের ৩৬১ নং পৃষ্ঠায়’ বলেন-
)وَبَقِيَّةُ الْاَشْهُرِ التِّسْعَةِ) فَلَا يُقْبَلُ فِيْهَا اِلَّا شَهَادَةُ رَجُلَيْنِ اَوْ رَجُلٍ وَامْرَاَتَيْنِ.
অর্থ: আর বাকী ৯ মাসের ক্ষেত্রে অর্থাৎ সম্মানিত রমাদ্বান শরীফ, সম্মানিত শাওওয়াল শরীফ এবং সম্মানিত যিলহজ্জ শরীফ এই ৩ মাস ছাড়া বাকী ৯ মাসের ক্ষেত্রে (সম্মানিত শা’বান শরীফ মাসসহ অন্যান্য মাসের ক্ষেত্রে চাঁদ দেখার জন্য) দুইজন পুরুষ অথবা একজন পুরুষ ও দুইজন মহিলার সাক্ষীই গ্রহণযোগ্য হবে। (রদ্দুল মুহ্তার আলাদ্ র্দুরিল মুখ্তার ৩/৩৬১)
উক্ত কিতাবে আরো বর্ণিত রয়েছে-
أَنَّهُ فِي الْأَهِلَّةِ التِّسْعَةِ لَا فَرْقَ بَيْنَ الْغَيْمِ وَالصَّحْوِ.
অর্থ: ৯ মাসের চাঁদের ক্ষেত্রে আকাশ মেঘলা এবং পরিষ্কার উভয় অবস্থাতে কোন পার্থক্য নেই।” (রদ্দুল মুহ্তার আলাদ্ র্দুরিল মুখ্তার ৩/৩৬১)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












