সুমহান শান মুবারক অনুযায়ী বিশুদ্ধ আক্বিদা ও হুসনে যন পোষণ করতে হবে
প্রতিদিনের ন্যায় গত লাইলাতুল আরবিয়া আজিমুশ্বান রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে ৯০ দিনব্যাপী ঐতিহাসিক মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা পবিত্র মীলাদ শরীফ পাঠ অতঃপর আজিমুশশান তওবা বাইয়াত মুবারক ও মক্ববুল মুনাজাত শরীফ শেষে মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কুল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক পেশ করেন।
নসীহত মুবারক উনার মধ্যে তিনি বলেন- সুমহান শান মুবারক অনুযায়ী বিশুদ্ধ আকিদা ও হুসনে যন পোষণ করতে হবে। কথিত ইমাম মুজতাহিদ নামধারী যারা রয়েছে তারা মহান আল্লাহ পাক উনার সুমহান শান মুবারক না বুঝার কারণে, মহান আল্লাহ পাক উনার বিষয়ে কুফরী শেরকীমূলক আক্বীদার প্রচার করেছে। নুরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান শান মুবারক অনুধাবন না করার কারণে তারা উনার সুমহান শান মুবারকে এলোমেলো কুফরী বদ আক্বীদার প্রচার করে যাচ্ছে। একইভাবে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সুমহান শান মুবারক না বুঝার কারণে উনাদের সুমহান শান মুবারকে অপবাদ দিয়ে এলোমেলো কথা প্রচার করে যাচ্ছে। হযরত ছাহাবায়ে কিরাম রদিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের প্রতি এমনকি হযরত নবী রাসূল আলাইহিমুস সালাম উনাদেরকে নিয়েও বদ আক্বীদার প্রচার তারা করে যাচ্ছে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন- বান্দা বা উম্মতের কারো কোন অধিকার নাই হযরত ছাহাবায়ে কিরাম রদিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের থেকে শুরু করে উপরের দিকে যারা রয়েছেন উনাদের কারো সুমহান শান মুবারকে সমালোচনা করা, এলোমেলো কুফরী শেরকীমূলক কথা বলা, সুমহান শান মুবারকের খিলাপ বদ আক্বীদার প্রচার করা। যারা এমন কাজ করবে তারা বান্দা উম্মত বলে পরিচয় দেয়ার অধিকার হারাবে। তাদের ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে। সর্বপ্রথম ইবলিশ শয়তান হযরত নবী রাসূল আলাইহিস সালাম উনার সুমহান শান মুবারক নিয়ে চু চেরা করেছে, প্রশ্ন তুলেছে এবং আপত্তি করেছে। যুগে যুগে ইবলিশ শয়তানের কায়মোকাম যারা হবে তারাই উনাদের সুমহান শান মুবারকে বদ আক্বিদা পোষণ করবে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন- পবিত্র বেহেশত সৃষ্টি করা হয়েছে যারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বিন্দু থেকে বিন্দু পরিমাণ মুহব্বত করবে তাদের জন্য। অপরদিকে দোজখ সৃষ্টি করা হয়েছে যারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান শান মুবারকে বেয়াদবী করবে, বদ আক্বীদা পোষণ করবে তাদের জন্য। সে জন্য পরকালে বেহেশতের অধিবাসী হতে হলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি এবং উনার সংশ্লিষ্ট সবকিছুর প্রতি সুমহান শান মুবারক অনুযায়ী বিশুদ্ধ আক্বীদা ও হুসনে যন পোষণ করতে হবে। এটাই বান্দা বান্দী উম্মতসহ সৃষ্টির সকলের জন্য ফরজে আইন।
সবাইকে বিশুদ্ধ আক্বীদা হুসনে যন হাসিল করার জন্য মুরশিদে কামিল শায়েখ উনার নিকট বায়াত হয়ে সোহবত মুবারক বেশী বেশী ইখতিয়ার করার এবং যিকির ফিকির বেশী বেশী করার দিকনির্দেশনা মুবারক দান করে তিনি আজিমুশ্বান নসীহত মুবারক সমাপ্ত করেন।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।