আজারবাইজান-আর্মেনিয়া সম্পর্ক স্বাভাবিক করতে রাশিয়া প্রচেষ্টা চালাবে: পুতিন
রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছে, সম্ভাব্য সব উপায়ে, আজারবাইজান-আর্মেনিয়া সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালাবে রাশিয়া। সে সোমবার আজারবাইজানের রাজধানী বাকুতে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছে।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠকের পর এক যৌথ প্রেস ব্রিফিংয়ে পুতিন আরও বলেছে, আজারবাইজান ও আর্মেনিয়ার সীমান্ত নির্ধারণে এবং দু’দেশের মধ্যে যোগাযোগ স্থাপনে সহায়তা দেবে মস্কো।
এর আগে, গত ১৮ আগস্ট রাতে দু’দিনের এক রাষ্ট্রীয় সফরে বাকু পৌঁছায় পুতিন। ২০১৮ সালের সেপ্টেম্বরের পর এটি তার প্রথম আজারবাইজান সফর। এ সফরকালে দু’দেশের মধ্যে খাদ্যনিরাপত্তা, চিকিৎসা ও স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, পানিবায়ু পরিবর্তন ও পুঁজি বিনিয়োগসহ বিভিন্ন খাতে একাধিক সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়।
উল্লেখ্য, নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে দীর্ঘকাল ধরে টানাপড়েন চলছে। সর্বশেষ এ অঞ্চলটির ওপর আজারবাইজানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবার পর, দু’দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।