সুপ্রিম কোর্টে ভার্চুয়াল বিচারকাজ প্রত্যাহার করার দাবি আইনজীবীদের
নিজস্ব প্রতিবেদক:
সুপ্রিম কোর্টে সপ্তাহে দু'দিন ভার্চুয়াল বিচারকাজ অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন আইনজীবীরা। এ সময় ভার্চুয়াল বিচারকাজ প্রত্যাহার না করলে আজ বৃহস্পতিবার কালো পতাকা মিছিলসহ লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বিক্ষোভ মিছিলের পর এই হুঁশিয়ারি দেন তারা।
এসময় আইনজীবীরা বলেন, ভার্চুয়াল শুনানির ফলে অনেক গুরুত্বপূর্ণ মামলা নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিচ্ছে। এতে বিচারের নামে প্রহসন হচ্ছে। বিচারিক কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। তাই অবিলম্বে ভার্চুয়ালি বিচারকাজ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
এর আগে, আইনজীবীরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।