সুনামগঞ্জের যাদুকাটা নদী থেকে বালু উত্তোলন বন্ধ ঘোষণা
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবস্থিত জেলার সর্ববৃহৎ দুটি বালুমহাল থেকে বালু উত্তোলন বন্ধ ঘোষণা করে নির্দেশ জারি করেছে জেলা প্রশাসন। এই আদেশ অমান্য করে কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।
, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জের জেলা প্রশাসক এবং জেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ সংক্রান্ত দুটি রিট পিটিশনের আদেশের পরিপ্রেক্ষিতে যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালু মহালে বালু উত্তোলন বন্ধ ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
জানা গেছে, মামলা সংক্রান্ত জটিলতায় এই দুটি বালু মহাল চলতি বাংলা সনের শুরুতে ইজারা হয়নি। গত ১৪৩২ বাংলা সনের ইজারাদারেরা চলতি বছরের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মহালগুলো থেকে টোল আদায় করেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের এই দুটি বালু মহাল ১৪৩২ বাংলা সনের জন্য ইজারা দিতে বিজ্ঞপ্তি দিয়ে সর্বোচ্চ ১০৮ কোটি টাকা দর পাওয়া যায়। কিন্তু পরে উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে ইজারাদারকে দখল সমঝে দিতে পারেনি প্রশাসন। প্রায় পাঁচমাস পর দখল পায় ইজারাদার। ১৪৩৩ বাংলা সনের জন্য আবার ইজারা দেয়ার উদ্যোগ নেয়ার পর আদালতের আদেশে সেটি সম্ভব হয়নি। আদালতের আদেশে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মহালগুলো থেকে টোল আদায় করে পূর্বের ইজারাদার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)