সুদান থেকে ফিরছেন আরও ৫৫৫ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক:
বিশেষ ফ্লাইটে আগামীকাল জুমুয়াবার (১২ মে) আরও ৫৫৫ জন বাংলাদেশি সুদান থেকে দেশে ফিরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ১২-১৩ মে ঢাকায় ইন্ডিয়ান ওশান কনফারেন্স আয়োজন নিয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ৫৫৫ জন প্রবাসীকে পোর্ট সুদান থেকে ফিরিয়ে আনতে আমরা নিজেদের খরচে চারটি ফ্লাইট ঠিক করেছি। আজ তিনটি আর আগামীকাল একটি। এরা প্রথমে জেদ্দা যাবেন। সেখান থেকে দেশে ফেরানো হবে। গত সোমবার ১৩৬ জন সুদান প্রবাসী বাংলাদেশি নাগরিককে জেদ্দা হয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
ঢাকায় ১২-১৩ মে ইন্ডিয়ান ওশান কনফারেন্স:
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, স্থিতিশীল ভবিষ্যতের জন্য শান্তি, সমৃদ্ধি এবং অংশীদারত্ব নিশ্চিত করার লক্ষ্যে ঢাকায় আগামী ১২-১৩ মে ইন্ডিয়ান ওশান কনফারেন্স অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলন উদ্বোধন করবেন।
ঢাকায় ১২-১৩ মে ইন্ডিয়ান ওশান কনফারেন্স আয়োজন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ড. মোমেন জানান, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়া ফাউন্ডেশন আগামী ১২-১৩ মে ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইন্ডিয়ান ওশান কনফারেন্স আয়োজন করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলন আয়োজনের ব্যাপারে নীতিগত অনুমোদন দিয়েছেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।