সুদান ছেড়ে পালাতে পারে ১০ লাখেরও বেশি মানুষ
, ১০ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০১ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ৩১ মে, ২০২৩ খ্রি:, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
উত্তর আফ্রিকার দেশ সুদানে সংকট বাড়ছে। এই পরিস্থিতিতে দেশটি ছেড়ে পালাতে পারে ১০ লাখেরও বেশি মানুষ। এমনকি সংকট-সংঘর্ষের জেরে এই অঞ্চলে মানবপাচার এবং অস্ত্র ছড়িয়ে পড়ার ঝুঁকিও রয়েছে।
জাতিসংঘের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার (৩০ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
চলতি বছরের অক্টোবরের মধ্যে প্রায় ১০ লাখ মানুষ সুদান থেকে পালিয়ে যেতে পারে বলে জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান জানিয়েছে। এছাড়া সংঘাতের কারণে ভঙ্গুর এই অঞ্চলে মানবপাচার এবং অস্ত্র ছড়িয়ে পড়ার ক্রমবর্ধমান ঝুঁকি রয়েছে বলেও জানিয়েছে।
গত ১৫ এপ্রিল সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে এই লড়াই শুরু হয়। প্রাণঘাতী এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সাড়ে তিন লাখেরও বেশি মানুষ ইতোমধ্যেই সুদানের সীমানা পেরিয়ে পালিয়ে গেছেন। বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়া এসব মানুষের বেশিরভাগই গেছেন মিশর, চাদ এবং দক্ষিণ সুদানে।
রয়টার্স বলছে, সুদানের জনসংখ্যা ৪ কোটি ৯০ লাখ। এর মধ্যে সংঘাত শুরুর পর থেকে কেবল সুদানের মধ্যেই ১০ লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া সুদানের রাজধানী খার্তুমের আবাসিক এলাকায় ভারী লড়াই ছড়িয়ে পড়েছে এবং দারফুরের পশ্চিমাঞ্চলেও সহিংসতা ছড়িয়ে পড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানে যুদ্ধে যেতে চায় না অনেক মার্কিন সেনা
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন সামরিক বাহিনী ৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার ইরান ছুড়ছে ১ টনের মিসাইল, বদলে গেল যুদ্ধক্ষেত্র
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান যুদ্ধের চড়া মাশুল দিতে হবে এখন সাধারণ মানুষকে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানগুলোতে হামলার হুঁশিয়ারি ইরানের
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইন্টারসেপ্টর সংকটে দখলদারগুলো
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রমজানের দোয়ার টাইমার ঘিরে আতঙ্ক, মার্কিন বিমানবন্দরে নিরাপত্তা তোলপাড়
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিবেশী দেশে ‘হিমার্স’ ক্ষেপণাস্ত্র মোতায়েন: যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে যুদ্ধ কখন শেষ হবে -আইআরজিসি
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে যুদ্ধ কখন শেষ হবে -আইআরজিসি
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শায়খ, মুজাহিদ ও আলেমরূপী ইহুদি এজেন্টের হাকীকত ফাঁস!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় এসে যোদ্ধাদের হামলার কবলে পড়ে এভাবেই তছনছ অবস্থায় দখলদার ইসরাইলের সামরিক যান।
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)