সুদানে নারীদের ওপর ‘বিশ্বের সবচেয়ে ভয়াবহ’ অশ্লীল নিপীড়ন
, ২৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সুদানে চলমান রক্তক্ষয়ী যুদ্ধ দেশটির নারী ও কন্যাশিশুদের জন্য ভয়াবহ মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে। অশ্লীল নিপীড়ন, সম্ভ্রমহরণ, পাচার ও যৌনদাসীতে পরিণত করার মতো অপরাধ এখন সেখানে প্রায় নিত্যদিনের ঘটনা- আর এসব ঘটছে প্রায় সম্পূর্ণ দায়মুক্তির পরিবেশে। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন সুদানের সেনা-সমর্থিত সরকারের সমাজকল্যাণমন্ত্রী ও সাবেক মানবাধিকারকর্মী সুলাইমা ইশহাক আল-খলিফা।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এই যুদ্ধে বাস্তুচ্যুত হয়েছে অন্তত ১ কোটি ১০ লাখ মানুষ। যুদ্ধের ছায়ায় দেশজুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক অশ্লীল নিপীড়ন, যার প্রধান ভুক্তভোগী নারী ও শিশুরা।
পোর্ট সুদানে নিজের বাসভবনে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে সুলাইমা ইশহাক বলেন, লুটপাট ও হামলার পাশাপাশি নারী নির্যাতন নিয়মিত ঘটছে। অনেক ক্ষেত্রে সম্ভ্রমহরণের ঘটনাগুলো ঘটানো হচ্ছে পরিবারের সদস্যদের সামনেই। তার ভাষায়, “এখানে বয়সের কোনো সীমা নেই- ৮৫ বছরের বৃদ্ধা থেকে শুরু করে এক বছরের শিশুও সম্ভ্রমহরণের শিকার হচ্ছে।”
মনোবিদ হিসেবে দীর্ঘদিন নারী অধিকার নিয়ে কাজ করা সুলাইমা ইশহাক সম্প্রতি সরকারে যোগ দেন। তিনি জানান, শুধু সম্ভ্রমহরণ নয়-অনেক নারীকে জোর করে যৌনদাসী বানানো হচ্ছে এবং প্রতিবেশী দেশগুলোতে পাচার করা হচ্ছে। সামাজিক লজ্জা এড়াতে বা পরিস্থিতি সামাল দিতে অনেক পরিবার নির্যাতিত নারীদের জোরপূর্বক বিয়েও দিচ্ছে।
যুদ্ধরত উভয় পক্ষের হাতেই নারীরা নির্যাতনের শিকার হলেও সুলাইমা ইশহাকের অভিযোগ, আরএসএফ পরিকল্পিতভাবে অশ্লীল নিপীড়নকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তার দাবি, জাতিগত নিধনের কৌশল হিসেবে আরএসএফ এই সহিংসতাকে কাজে লাগাচ্ছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত অন্তত ১ হাজার ৮০০টি সম্ভ্রমহরণের ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে পশ্চিম দারফুর ও কর্দোফান অঞ্চলে সাম্প্রতিক নৃশংসতার অনেক ঘটনাই এই হিসাবের বাইরে রয়ে গেছে।
সম্ভ্রমহরণের কবল থেকে বেঁচে ফেরা অনেক নারী জানিয়েছেন, আরএসএফ যোদ্ধারা তাদের ‘নিচু জাত’ বা ‘দাস’ বলে অপমান করতো এবং নির্যাতনকে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রকাশ হিসেবে তুলে ধরতো। কেউ কেউ দাবি করেছে, হামলাকারীরা বলতো- যৌন নির্যাতনের মাধ্যমে তারা নাকি ভুক্তভোগীদের ‘সম্মানিত’ করছে।
খার্তুম ও দারফুরের বিভিন্ন এলাকায় নারীরা বিদেশি ভাড়াটে সেনাদের দ্বারাও সম্ভ্রমহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সুলাইমা ইশহাক জানান, এসব যোদ্ধার মধ্যে মালি, বুরকিনা ফাসো, নাইজেরিয়া, শাদ, কলম্বিয়া ও লিবিয়ার নাগরিকদের নাম উঠে এসেছে, যারা আরএসএফের পক্ষে লড়াই করছে বলে অভিযোগ রয়েছে।
রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়া, সামাজিক কলঙ্ক ও নিরাপত্তাহীনতার কারণে প্রকৃত চিত্র নথিভুক্ত করাই কঠিন হয়ে পড়েছে। মন্ত্রীর ভাষায়, সম্ভ্রমহরণের ফলে সন্তানধারণের ঘটনা ঘটলে অনেক পরিবার বিষয়টি চাপা দিতে নির্যাতিত নারী বা কিশোরীদের জোর করে বিয়ের পথে ঠেলে দিচ্ছে।
এই পুরো পরিস্থিতিকে সুলাইমা ইশহাক আখ্যা দিয়েছেন ‘টর্চার অপারেশন’ বা ‘নির্যাতন অভিযান’ হিসেবে। তথ্যসূত্র: এএফপি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধ চলতে থাকলে সবকিছু হারাবে সৌদি আরব : ইরানের বিশ্লেষক
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মক্কা ও মদীনা শরীফ ছাড়া সৌদির সব স্থানে হামলার হুমকি হুথিদের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো তুরস্ক
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নেপালে আবার হড়পা বান, ভেসে গেছে বাড়ি-সেতু
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমেছে চিনি, কফি ও কোকোর দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন হুমকিতে ভয় নয়, বীরত্বে অনড় ইরান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পার্লামেন্টকে পাশ কাটিয়ে সৌদি আরবে সেনা পাঠাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উপসাগরীয় অঞ্চল থেকে ব্রিটেন, সব জায়গায় পিছু হটছে যুক্তরাষ্ট্র
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী হারিকেন সাইমন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












