সুদানে আমিরাতের রাষ্ট্রদূতের বাসভবনে সামরিক বাহিনীর বিমান হামলা
, ২৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ০১ অক্টোবর , ২০২৪ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
উত্তর আফ্রিকার দেশ সুদানে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূতের বাসভবনে হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। রাজধানী খার্তুমে অবস্থিত ওই বাসভবনে বিমান হামলা চালানো হয় বলেও অভিযোগ করেছে দেশটি।
গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী খার্তুমে আমিরাতের রাষ্ট্রদূতের বাসভবনে সুদানি সামরিক বাহিনীর বিমান হামলা চালিয়েছে বলে সংযুক্ত আরব আমিরাত সোমবার ভোরে জানিয়েছে। এছাড়া এটিকে “জঘন্য হামলা” বলেও নিন্দা জানিয়েছে দেশটি।
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তাদের রাষ্ট্রদূতের বাসভবনে হওয়া এই হামলায় ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে হামলার অভিযোগের বিষয়ে সুদানের সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।
গত প্রায় দেড় বছর ধরে সুদানে গৃহযুদ্ধ চলছে এবং এই সংঘাতে আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে অস্ত্র ও সহায়তা দেওয়ার বিষয়ে সুদানের সেনাবাহিনী বারবার সংযুক্ত আরব আমিরাতকে অভিযুক্ত করেছে। যদিও উপসাগরীয় এই রাষ্ট্রটি ওই অভিযোগ অস্বীকার করে থাকে।
অবশ্য জাতিসংঘের নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারীরা এই অভিযোগকে বিশ্বাসযোগ্য হিসাবে বর্ণনা করেছে যে, সংযুক্ত আরব আমিরাত আরএসএফকে সামরিক সহায়তা দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)