সুদানের বিদ্রোহী বাহিনীকে গোপনে প্রশিক্ষণ দিচ্ছে ইথিওপিয়া-খবর ফাঁস
, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সংবাদ সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ইথিওপিয়া গোপনে একটি প্রশিক্ষণ শিবির পরিচালনা করছে। সেখানে সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর জন্য হাজার হাজার যোদ্ধাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। স্যাটেলাইট চিত্র ও একাধিক সূত্রের বরাতে পাওয়া এই তথ্য সুদানের চলমান গৃহযুদ্ধে ইথিওপিয়ার সরাসরি সম্পৃক্ততার প্রথম দৃশ্যমান প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্লেষকেরা মনে করছেন, এই তথ্য প্রকাশ হওয়ার ফলে আফ্রিকার অন্যতম রক্তক্ষয়ী এই সংঘাতে একটি বিপজ্জনক মাত্রা যোগ হয়েছে। দক্ষিণ সুদানে যুদ্ধ এখন তীব্র হয়েছে। এই অবস্থায় বিদ্রোহী আরএসএফ নতুন করে প্রশিক্ষিত যোদ্ধা পেলে শক্তির ভারসাম্য উল্লেখযোগ্যভাবে বদলে যেতে পারে।
রয়টার্সের তথ্যমতে, ইথিওপিয়ার একজন জ্যেষ্ঠ কর্মকর্তাসহ অন্তত ৮টি সূত্র দাবি করেছে, আরব আমিরাত (ইউএই) এই শিবির নির্মাণে অর্থায়ন করেছে এবং সামরিক প্রশিক্ষক ও রসদ সহায়তা দিয়েছে। ইথিওপিয়ার নিরাপত্তা সংস্থার একটি অভ্যন্তরীণ নথি ও একটি কূটনৈতিক তারবার্তায়ও একই ধরনের অভিযোগ উঠে এসেছে। তবে ইউএই এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা সুদানের সংঘাতে কোনোভাবেই জড়িত না।
এই বিষয়ে অনুসন্ধান চালাতে গিয়ে ইথিওপিয়ার ১৫ জনের বেশি সরকারি কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তা ও কূটনীতিকের সঙ্গে কথা বলেছে রয়টার্স। সংবাদ সংস্থাটির হাতে আসা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, সুদান সীমান্তের কাছে ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলীয় বেনিশাঙ্গুল-গুমুজ অঞ্চলে বনভূমি কেটে ওই প্রশিক্ষণ শিবির গড়ে তোলা হয়েছে। গত বছরের (২০২৫) এপ্রিল থেকে ওই স্থানটি পরিষ্কার করা শুরু হয় এবং অক্টোবরে বড় পরিসরে তৎপরতা বাড়ে। নভেম্বরের শেষ দিকে সেখানে ৬৪০টির বেশি তাঁবু দেখা গেছে।
নিরাপত্তা নথি অনুযায়ী-চলতি বছরের জানুয়ারির শুরুর দিকে প্রায় ৪ হাজার ৩০০ আরএসএফ যোদ্ধা সেখানে প্রশিক্ষণ নিচ্ছিলো। এদের মধ্যে অধিকাংশই ইথিওপিয়ার নাগরিক হলেও সুদান ও দক্ষিণ সুদানের যোদ্ধারাও রয়েছে। তাদের একটি অংশ ব্লু নাইল অঞ্চলে সুদানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে পাঠানো হতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












