সুদানের গণতন্ত্র বিরোধীদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্র উত্তর আফ্রিকার দেশ সুদানে অস্থিতিশীলতা বৃদ্ধি ও গণতন্ত্রের বিরুদ্ধে যাওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সুদানের এক রাজনীতিবিদ ও দুটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
সুদানের সন্ত্রাসীদের জবাবদিহিতার জন্য ওয়াশিংটনের পক্ষে এটাই সর্বসাম্প্রতিক প্রচেষ্টা। সুদানের সেনাবাহিনী গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) ভেঙে দেওয়ার ব্যর্থ চেষ্টার পর গত এপ্রিল মাসে যুদ্ধ শুরু হয়। আরএসএফ ওমর আল-বশিরের অনুগত একটি আধাসামরিক সংগঠন। চার বছর আগে এক গণবিদ্রোহের মাধ্যমে দীর্ঘদিনের সর্বময় ক্ষমতার অধিকারী আল-বশিরকে ক্ষমতাচ্যুত করা হয়।
গত বৃহস্পতিবারের ঘোষণায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক সময়ের পররাষ্ট্রমন্ত্রী আলী কার্তির নাম উল্লেখ করে যিনি আল-বশির ক্ষমতা হারাবার পর সুদানের ইসলামিক মুভমেন্টের সেক্রেটারি জেনারেল পদে উন্নীত হন। কার্তি বশিরের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন।
২০২১ সালে আরএসএফ-এর সামরিক অভ্যুত্থানের পর কার্তির দল তাদের কিছু ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করেছে।
ব্লিংকেন সুদানভিত্তিক রাশিয়ার অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান জিএসকে অ্যাডভান্স কোম্পানি এবং অ্যাভিয়াট্রেড ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানিয়েছে, আরএসএফ-কে অ্যাভিয়াট্রেড সাহায্য করছে জিএসকেকে সামরিক ড্রোন ও প্রশিক্ষণ দিতে।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।