সুইডেনের ন্যাটোতে যোগদানে এরদোয়ানের দ্বারস্থ বাইডেন
, ১০ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০১ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ৩১ মে, ২০২৩ খ্রি:, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোয়ানের কাছে ফোনে কথা বলেছে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। সেখানে অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান কেনার ইস্যুটি সামনে আনেন এরদোয়ান।
জবাবে সুইডেনের ন্যাটোতে যোগদানের বিষয়ে তুরস্কের আপত্তি প্রত্যাহারের দাবি জানিয়েছে বাইডেন। গতকাল মঙ্গলবার (৩০ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সোমবার এক ফোন কলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-১৬ যুদ্ধবিমান কেনার বিষয়ে আঙ্কারার ইচ্ছার পুনরাবৃত্তি করেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।
তবে বাইডেন তুর্কি প্রেসিডেন্টকে বলেছে, ওয়াশিংটন চায় আঙ্কারা সুইডেনের ন্যাটোতে যোগদানের বিষয়ে তার আপত্তি প্রত্যাহার করুক। গত রোববার তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের জন্য এরদোয়ানকে অভিনন্দন জানাতে বাইডেন ফোন করলে এই মতবিনিময় হয়।
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ফিনল্যান্ড ও তার প্রতিবেশী সুইডেনকে ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করতে বাধ্য করে। এর মধ্য দিয়ে গত কয়েক দশক ধরে সামরিক এই জোট থেকে দূরে থাকার নীতি পরিত্যাগ করে দেশ দু’টি।
ন্যাটোতে ফিনল্যান্ডের সদস্যপদ পাওয়ার পথে শেষ বাধা ছিল তুরস্ক। কিন্তু গত মার্চের শেষের দিকে তুরস্কের সংসদ হেলসিঙ্কির আবেদন অনুমোদনের পক্ষে ভোট দেয়। তবে সুইডেনের ন্যাটোতে যোগদানের আবেদনে তুরস্কের আপত্তি এখনও বহাল রয়েছে।
মূলত নতুন কোনও দেশ ন্যাটোর সদস্য হতে চাইলে বর্তমান সদস্য দেশগুলোর প্রত্যেক দেশকে এর অনুমোদন দিতে হবে। বাধা কাটিয়ে ফিনল্যান্ডের কপাল খুললেও তুরস্ক ও হাঙ্গেরি এখনও সুইডেনের আবেদন অনুমোদন করেনি।
অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে ২০ বিলিয়ন ডলার মূল্যের এফ-১৬ যুদ্ধবিমান এবং প্রায় ৮০টি আধুনিকীকরণ সরঞ্জাম কিনতে চায় তুরস্ক। কিন্তু ন্যাটোর আকার বৃদ্ধিতে বাধা, মানবাধিকার রেকর্ড এবং তুরস্কের সিরিয়া নীতির কারণে মার্কিন কংগ্রেসের আপত্তির অজুহাতে আঙ্কারার কাছে এই বিক্রয় কার্যক্রম স্থগিত রয়েছে।
যদিও বাইডেন প্রশাসন বারবারই বলেছে, তারা তুরস্কের কাছে এই যুদ্ধবিমান ও অন্যান্য সরঞ্জাম বিক্রয়কে সমর্থন করে।
বিষয়টি সম্পর্কে জানেন এমন একটি সূত্র জানিয়েছে, ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে আঙ্কারা সুইডেনকে সবুজ সংকেত না দিলে মার্কিন কংগ্রেসে এফ-১৬ বিক্রয় চুক্তি অনুমোদন করা কঠিন হবে বলে যুক্তরাষ্ট্র আগেই তুরস্ককে জানিয়ে দিয়েছে।
..........
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












