পবিত্র কুরআন শরীফ পোড়ানো:
সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করল ইরাক; এরিকসনের ওয়ার্ক পারমিট বাতিল
, ০৩ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ ছানী, ১৩৯১ শামসী সন , ২২ জুলাই, ২০২৩ খ্রি:, ০৭ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরাক সরকার কুরআন শরীফ অবমাননার প্রতিবাদে সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। একইসঙ্গে সুইডেন থেকে নিজেদের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে প্রত্যাহার করে নিয়েছে বাগদাদ।
এছাড়া ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, সেদেশের তেল খাতে সুইডিশ কোম্পানি এরিকসনের ওয়ার্ক পারমিট বাতিল করে দেওয়া হয়েছে।
আজ সুইডেনের রাজধানী স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে আবারও কুরআন অবমাননার পর ইরাকজুড়ে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। আবারও কুরআন পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে বলে খবর প্রকাশের পরপরই ইরাকি জনতা বাগদাদে সুইডিশ দূতাবাসে আগুন দেয়।
সুইডেনের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, আজ সুইডিশ সরকারের অনুমতি নিয়ে স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে একদল দুর্বৃত্ত সমবেত হয় এবং পবিত্র কুরআনের অবমাননা করে। তারা কুরআনে আগুন দেওয়া হবে বলে ঘোষণা দিলেও পরে আগুন না দিয়েই সেখান থেকে চলে যায়।
এর আগে গত ঈদুল আজহার দিন সুইডিশ সরকারের অনুমতি নিয়ে স্টকহোমে মসজিদের সামনে পবিত্র কুরআন শরীফে আগুন দেওয়া হয়। নাউযুবিল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)