সীমান্ত দিয়ে আবারও পুশ-ইন, এবার নারী ও শিশুসহ ৯ জন
খাগড়াছড়ি সংবাদদাতা:
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে আবারও পুশ-ইনের ঘটনা ঘটেছে। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোররাতে ভারতীয় হানাদার বাহিনী (বিএসএফ) জোরপূর্বক নারী ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশ-ইন করে।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম জানান, পুশ-ইন করা ৯ জনের মধ্যে নারী ও শিশু রয়েছেন। তিনি জানান, পুশ-ইনের শিকার মানুষগুলোকে বর্তমানে বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত¦াবধানে রয়েছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে এখন পর্যন্ত মোট ১৫৪ জনকে পুশ-ইন করেছে ভারতীয় বাহিনী বিএসএফ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।