সীমান্তে হত্যা নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে যা বললেন বিজিবি প্রধান
নিজস্ব প্রতিবেদক:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সীমান্তে হত্যার বিষয়ে কাজ করা আমাদের প্রায়োরিটি ওয়ান। গতকাল থেকে আজ পর্যন্ত যেখানে হত্যাকা- টি হয়েছে সেখান থেকে শুরু করে প্রতিটি জায়গায় বিএসএফকে আমরা জোরালো এবং শক্ত প্রতিবাদ জানিয়েছি।
তিনি বলেন, হত্যা কোন সমাধান নয়। এটি কোনভাবেই মানা যায় না। যাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ এসেছে, তাদের সাথে যদি এমন আচরণ করা হয় তাহলে ভারত থেকে যারা অনুপ্রবেশ করবে তাদের সাথে কতটুকু ভালো আচরণ করা সম্ভব হবে?
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আল-আমীন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত জুমুয়াবার উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।