সীমান্তে স্থানীয় বাংলাদেশীদের ধাওয়া খেয়ে পালালো ভারতীয় বিএসএফ
, ১১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৩ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় বিএসএফের একটি দল প্রবেশ করে কিছু সবজি ক্ষেত ও স্থাপনা ভাঙ্গার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল সাড়ে ৯ টার দিকে সিলেটের জকিগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর তীরে ৯নং মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা অভিযোগ করেন, ভারতের বিএসএফ সদস্যরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের কৃষি জমিতে প্রবেশ করে স্থানীয়দের সবজি চাষের জায়গায় থাকা বাঁশ-ভেড়া কোঠা ও কিছু স্থাপনা ভেঙে ফেলে।
খবর পেয়ে বিজিবি এবং বিক্ষুব্ধ স্থানীয়দের প্রতিবাদ, প্রতিরোধে ও ধাওয়া খেয়ে বিএসএফ পালিয়ে যেতে বাধ্য হয়।
রসুলপুর গ্রামে হাসেম আলী জানান, ভারতীয়দের প্রবেশের খবরে আমরা গ্রামবাসী ছুটে আসি। আমাদের প্রতিরোধে বিএসএফ সীমান্ত পেরিয়ে যেতে বাধ্য হয়। আমরা এখন সতর্ক অবস্থায় রয়েছি।
জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার জানান, বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের ঘটনায় আমরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছি। ভবিষ্যতে যেন এমন ঘটনা পুনরায় না ঘটে, সে বিষয়ে বিএসএফকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে বিজিবির পক্ষ থেকে। বিষয়টি নিয়ে পতাকা বৈঠক হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)