সীমান্তে বাংলাদেশি যুবককে নির্মম নির্যাতনে হত্যা করলো ভারতীয়রা
, ২০ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১৫ আগস্ট, ২০২৫ খ্রি:, ৩১ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
শেরপুর সংবাদদাতা:
সীমান্তে ভারতীয়দের নির্মম নির্যাতনে আকরাম হোসেন (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
গত সোমবার (১১ আগস্ট) বিকেলে ভারতের মেঘালয় রাজ্যের খাসি হিলস জেলার কৈথাকোণা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আকরাম শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।
বাঁকাকুড়া এলাকার ইউপি সদস্য মোছা সরদার ও গ্রামবাসীরা জানান, নিহত আকরাম বরিশালে বিয়ে করে দীর্ঘদিন ধরে সেখানেই বসবাস করছিলেন।
ভারতীয় পুলিশের বরাত দিয়ে বিজিবির একটি সূত্র জানায়, তারা আট বন্ধু মিলে সুনামগঞ্জ সীমান্তপথে ভারতের মেঘালয় রাজ্যের খাসি হিলস জেলায় প্রবেশ করেন।
গত সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তারা ভারতের রোংদাংগাই গ্রামে পৌছালে এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের মধ্যে ছয়জনকে আটক করে গণপিটুনি দেন। এতে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে ভারতের মাহেশখোলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। যেখানে আকরামের মৃত্যু হয় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
তিনি আরও জানান, আটক বাংলাদেশিদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আকরামের মৃত্যু হয়েছে। তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে আদালতে সোপর্দ করা হয়েছে এবং দুজন হাসপাতালে চিকিৎসাধীন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন জানান, আকরাম হোসেন ভারতে গণপিটুনিতে নিহত হওয়ার বিষয়টি তিনি শুনেছেন এবং তার নামে থানায় অপহরণ মামলার একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের বিজিবির ঝিনাইগাতী উপজেলার নওকুচি সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আকরামের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ভারত থেকে ফেরত আনার প্রক্রিয়া হিসাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দুত্ববাদী প্রতারক হরিদাস গ্রেফতার
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধা মানবে না -প্রধানমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দন্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে জেলেই যেতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় তোপের মুখে শিক্ষামন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মডেল মসজিদ নির্মাণের ব্যয় তদন্তে আজই নির্দেশ দেয়া হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার -স্বাস্থ্যমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চীনের অর্থায়নে ২০ হাসপাতাল, যুক্ত হবে ২১ হাজার শয্যা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সব হারিয়ে পরের ঘরে তারা, মেলেনি ত্রাণের সহায়তা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়ছে আমদানি, বৈদেশিক মুদ্রাবাজারে চাপের আশঙ্কা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)