সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
, ০৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
কুড়িগ্রাম সংবাদদাতা:
রৌমারী সীমান্তে মধ্যরাতে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসীর তৎপরতায় এই চেষ্টা ব্যর্থ হয়েছে।
গত রোববার (৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের বাগবান্ধা সীমান্তের ১০৬৯ নম্বর মেইন পিলারের ৮ নম্বর সাব-পিলারের কাছে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। যাদুরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শনিবার দিবাগত রাত ১টার দিকে একই সীমান্তের সুদুরটিলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা দুটি ট্রাকে বেশ কিছু মানুষকে সীমান্তের কাঁটাতারের কাছে আনে। রাতের অন্ধকারে তাদের বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করার উদ্দেশ্য ছিল। ওই সময় সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে শক্ত অবস্থান নেন। ঘটনাটি জানাজানি হলে সীমান্ত এলাকার সাধারণ মানুষও বিজিবির সমর্থনে লাঠিসোটা নিয়ে ছুটে আসেন। বিজিবি ও এলাকাবাসীর এই অনড় অবস্থান দেখে পিছু হটতে বাধ্য হন বিএসএফ সদস্যরা।
সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, ভারতের অভ্যন্তরে থাকা তাদের আত্মীয়-স্বজনদের কাছ থেকে তারা জানতে পেরেছেন, আসাম রাজ্যের বিভিন্ন এলাকা থেকে মুসলিম নারী, পুরুষ ও শিশুদের ধরে এনে সীমান্ত ক্যাম্পগুলোতে জড়ো করা হচ্ছে। তাদেরকে সুযোগ বুঝে বাংলাদেশে ঠেলে পাঠানোর পাঁয়তারা করছে বিএসএফ।
ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, শনিবার রাতে সীমান্তের লাইট বন্ধ করে দিয়ে কিছু মানুষকে বাংলাদেশের ভেতরে নামানোর চেষ্টা করেছিল বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও এলাকাবাসীর যৌথ ও শক্ত অবস্থানের মুখে তারা সফল হয়নি। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাতেও বিএসএফ প্রায় ৩০০ মানুষকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর চেষ্টা করে। তবে বিজিবির পাশাপাশি গ্রামবাসী সীমান্তের ০ রেখার কাছাকাছি সতর্ক অবস্থান নেয়।
জামালপুর ৩৫ বিজিবির অধীনস্থ খেওয়ারচর বিওপির ল্যান্স নায়েক সুমন আলী জানান, সীমান্তের ওপারে ক্যাম্পে লোকজন ধরে এনে পুশইনের চেষ্টা করছে বিএসএফ। গ্রামবাসীসহ আমরা কঠোর অবস্থানে রয়েছি। কোনোভাবেই অবৈধ পুশইন হতে দেওয়া হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়াল সরকার
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র গরমে পুড়ছে বাংলাদেশ: দুই দশকে ৩ গুণ বেড়েছে বিপজ্জনক গরমের দিন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসছে কথিত ‘শরিয়াহভিত্তিক’ সঞ্চয়পত্র
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)