সীমান্তে পাসপোর্ট কেড়ে হিন্দু নির্যাতনের সাক্ষাৎকার নেয়া হচ্ছে!
, ০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ সাবি’, ১৩৯২ শামসী সন , ১১ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৬ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ফরিদপুর সংবাদদাতা:
বাংলাদেশ সীমান্ত পার হয়ে কলকাতা প্রবেশ করতেই কেড়ে নেয়া হচ্ছে পাসপোর্ট। তারপর সেখানকার সাংবাদিকদের শেখানো কথামতো সাক্ষাৎকার না দিলে পাসপোর্ট দেয়া হবে না বলেও হুমকি দেয়া হচ্ছে। এরপর সেইসব বাংলাদেশী নাগরিকদের মুখ থেকে বাংলাদেশে হিন্দুদের অত্যাচার-নির্যাতনের নানা কল্পকাহিনী বানিয়ে তা ছড়িয়ে দেয়া হচ্ছে।
সম্প্রতি বাংলাদেশ নিয়ে ভারতের দু’টি চ্যানেলে সর্বশেষ ছড়ানো প্রপাগান্ডার সত্যতা জানতে তাদের বাড়িতে গেলে পরিবারের সদস্যরা জানান এসব ষড়যন্ত্রের তথ্য। মিডিয়ায় প্রচারিত সন্তানের মুখে বাংলাদেশে হিন্দু নির্যাতনের বর্ণনা শুনে তারাও বিস্মিত। পুত্রের এমন কা-ে তারা বাংলাদেশের জনগণ ও সরকারের কাছে ক্ষমাও প্রার্থনা করেন।
ভারতের এবিপি আনন্দ মিডিয়ায় একটি সাক্ষাৎকার দেয় শুভ কর্মকার। সে ফরিদপুরের শহরের নিউ গিনি ভবন জুয়েলার্স-এর স্বত্বাধিকারী সুনীল কর্মকারের ছেলে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভর এই বক্তব্য ভাইরাল হলে নিন্দার ঝড় উঠে। স্থানীয় সাংবাদিকরা সরেজমিনে বিষয়টি জানতে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে যান।
শুভর বাবা সুনীল বলেছে, ওর এই কথা শুনে আমরা অবাক হয়েছি। ও কী করে একথা বললো ভাবতেও পারছি না। আমরা দেশে কখনো নির্যাতনের শিকার হইনি। ওর এই কথা শুনে আমি ফোন করেছিলাম। ও বললো, সীমান্ত পাড়ি দেয়ার পরে সেখানকার সাংবাদিকরা ওর পাসপোর্ট নিয়ে নেয়। এরপর ওদের শেখানো কথা না বললে পাসপোর্ট দিবে না বলে ভয় দেখায়। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নষ্ট করতে এসব করা হচ্ছে।
এদিকে দ্য ওয়াল নামে আরেকটি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে নিজেকে বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে দু’মাস যাবত কলকাতায় আশ্রয় নিয়েছে বলে দাবি করেছে ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অমীয় সরকার।
জানা গেছে, অমীয় সরকার ২০২১ সালের নভেম্বরে গঠিত জেলা ছাত্রলীগের কমিটির ৮ নম্বর সহ-সভাপতি ছিলো। পরের বছর অনুমোদিত কমিটি হতে তাকে বাদ দেয়া হয়। তার আগেই এই অমীয় সরকারের নাম ছড়িয়ে যায় হেলমেট-হাতুড়ি বাহিনীর অন্যতম ক্যাডার হিসেবে। এছাড়া ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলা মামলার অন্যতম আসামি অমীয় সরকার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টির বদলে তাপপ্রবাহের শঙ্কা, জনদুর্ভোগের আভাস
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নেট দুনিয়ায় ডিজিটাল ডাকাতি
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপকারভোগীর তালিকায় বিএনপি নেতাসহ সচ্ছলরাও!
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জিনের বাদশা’ সেজে কল, হাতিয়ে নেয় ২১ লাখ টাকা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপরাধ ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার -অর্থমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসী কার্ড হলে বিএমইটি কার্ড থাকবে না -মন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিচেন ক্যাবিনেটের সদস্যরা প্রতি গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বসতো -আলী ইমাম মজুমদার
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশ হেফাজতে আসামির বক্তব্য প্রচারে আদালতের কড়া নিষেধাজ্ঞা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি -শিক্ষামন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে আসছে বড় কর সুবিধা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্ল্যাটফর্মে রয়ে গেল শিশু, মায়ের কোলে ফেরালেন আনসার সদস্যরা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)