ব্যর্থ আকাশ প্রতিরক্ষা, মধ্য ইসরাইলে হুতিদের হামলা
ইয়েমেনের হুতি গোষ্ঠী মধ্য ইসরাইলে হামলা চালিয়েছে বলে জানিয়েছে। গত সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হুতিরা বলেছে, গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে মধ্য ইসরাইলের তেল আবিব এলাকার ‘একটি নির্দিষ্ট সামরিক অভিযানে’ ড্রোন হামলা চালিয়েছে তারা।
এক বিবৃতিতে তারা জানিয়েছে, তাদের বাহিনী ‘ইসরাইলি শত্রুর একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে’ আঘাত করেছে।
এদিকে ইসরাইলি সামরিক বিবৃতিতে বলা হয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করতে ব্যর্থ হওয়ায় ইয়াভনে শহরের একটি ভবনে ড্রোন আঘাত করেছিল। কেন ব্যর্থ হয়েছে সে তদন্ত চলছে বলেও জানানো হয়েছে।
ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হামলায় ভবনের বেশ কয়েকটি অ্যাপার্টমেন্টের ক্ষতি হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।