সীমান্তে অতন্দ্র প্রহরী জনগণ, রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই
সম্প্রতি আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় কাজ বন্ধ করে পিছু হটে বিএসএফ। গত বুধবার (৮ জানুয়ারি) নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে এ ঘটনা ঘটে। এরপর থেকেই সীমান্তবর্তী ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সে সময় বিজিবির সঙ্গে হাজারো বাঙালি পাশে এসে দাঁড়ায়। অথচ এটি রাজনৈতিক দলের ভূমিকা রাখা দরকার ছিল। বিএনপি, জামাতসহ কোনো রাজনৈতিক দলের এ নিয়ে কোনো তৎপরতা দেখা যায়নি। রাজনৈতিক ইন্ধন ছাড়াই দেশের মানুষ ভূমি রক্ষার্থে বিজিবির পাশে এসে দাঁড়ায়। আর এতে দেশ ও দেশের বাইরে থেকে কোটি মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমর্থন জানায়। এ ঘটনায় রাজনৈতিক দলের ভূমিকা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।