সীমান্তের ওপার থেকে যেকোনো আগ্রাসনের কড়া জবাব দেয়া হবে -পাকিস্তানের প্রধানমন্ত্রী
আল ইহসান ডেস্ক:
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা চলার মাঝেই পাকিস্তানের প্রধানমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন, সীমান্তের ওপার থেকে যেকোনো আগ্রাসনের চূড়ান্ত জবাব দেয়া হবে।
পার্সটুডে জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জুমুয়াবার ইসলামাবাদে ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান কমিটি’ নামে পরিচিত উচ্চ-পর্যায়ের সামরিক-নিরাপত্তা কমিটির বৈঠক করেছেন। ওই বৈঠকে তিনি বলেছেন, সীমান্তের ওপার থেকে সন্ত্রাসীরা পাকিস্তানের জনগণের ওপর হামলা চালাচ্ছে। এই পরিস্থিতি কোনোভাবেই মেনে নেয়া যায় না। ভবিষ্যতে সীমান্তের ওপার থেকে যেকোনো হামলার দাঁত ভাঙা জবাব দেবে পাকিস্তান।
পাক প্রধানমন্ত্রী আরো বলেন, সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ কাটিয়ে ওঠাসহ নিরাপত্তা বিরোধী বাহিনীকে শাস্তি না দিলে পাকিস্তানের উন্নয়ন এবং দেশের জীবিকা উন্নত করা কঠিন হবে।
এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সম্প্রতি বলেছেন, কাবুল পাকিস্তানের তেহরিক-ই-তালেবান সদস্যদেরকে দেশের সীমান্ত থেকে সরানোর জন্য ইসলামাবাদের অনুরোধের বিনিময়ে ১ হাজার কোটি রুপি দাবি করেছে।
স্থানীয় সূত্রগুলো জুমুয়াবার জানিয়েছে, পাকিস্তানি বাহিনী এবং আফগান তালেবানদের মধ্যে নতুন করে সীমান্ত সংঘর্ষ শুরু হয়েছে।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।