সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামের সীতাকু-ের কদমরসুল এলাকায় সীমা রি-রোলিং মিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর ৯ লাশ উদ্ধারের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। সেখানে উদ্ধার তৎপরতা এখনও চলছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, বিকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে আশপাশের এলাকা কেঁপে উঠে। বিস্ফোরণের সময় প্ল্যান্টের ভেতর লোকজন ছিল। বিস্ফোরণে কারও কারও দেহের বিভিন্ন অংশ উড়ে যায়। কয়েকজন নিহত হওয়ার খবর তারা শুনেছেন।
বিস্ফোরণে অনেকে হতাহত হয়েছেন বলে তাৎক্ষণিকভাবে জানিয়েছিলেন সীতাকু-ের ইউএনও শাহাদাত হোসেন।
তিনি বলেন, “বিকাল সাড়ে ৪টার দিকে সেখানে বিস্ফোরণ ঘটে। এতে অনেকে হতাহত হয়েছে। সেখানে ফায়ার সার্ভিস, পুলিশ, উপজেলা প্রশাসন উদ্ধার তৎপরতা চালাচ্ছে।”
চট্টগ্রামের সীতাকু-ে শনিবার বেসরকারি একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের স্বজনদের আহাজারি করতে দেখা যায় চট্টগ্রাম মেডিকেলে।
বিস্ফোরণে পুরো প্ল্যান্টটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকে ওঠা ধোঁয়া বহু দূর থেকে দেখা যায়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।