সিলেটে অটোরিকশা থামিয়ে সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই
, ০৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৭ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১১ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
সিলেট সংবাদদাতা:
সিলেটে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে ১২ লাখ ৪০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা পাঁচটি মোটরসাইকেলে এসেছিলেন এবং সবার মাথায় হেলমেট ছিল বলে জানিয়েছে পুলিশ। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এনা পরিবহনের কর্মচারীদের অভিযোগ সূত্রে জানা যায়, এনা পরিবহনের কদমতলি কাউন্টারের ব্যবস্থাপক ক্যাশিয়ারসহ তিনজনকে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় শাহজালাল উপশহরের দিকে একটি ব্যাংকে যাচ্ছিলেন। পথে হুমায়ুন রশীদ চত্বরের পাশে পাঁচটি মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা অটোরিকশার পথ রোধ করে। এ সময় তারা ধারালো অস্ত্র দেখিয়ে যাত্রীদের ব্যাগে থাকা ১২ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।
সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আশপাশে থাকা ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে পাঁচটি মোটরসাইকেলে ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ছিনতাইকারীরা ১০ জন ছিলো এবং সবার মাথায় হেলমেট ছিল। এ বিষয়ে এনা পরিবহনের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এর মধ্যে পুলিশ ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে -কৃষিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলা নিয়ে ব্যঙ্গ, শিক্ষক পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার পানি নেমে গেলেও উর্বর কৃষিজমিতে রয়ে গেছে বালুর স্তর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)