প্রকল্পের এক টাকাও খরচ করতে পারেনি ৩ মন্ত্রণালয় ও বিভাগ
নিজস্ব প্রতিবেদক:
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) তিনটি মন্ত্রণালয় ও বিভাগ কোনো টাকাও খরচ করতে পারেনি। তাদের মোট ২০টি প্রকল্পে বরাদ্দ ছিল ৪ হাজার ৯৩০ কোটি টাকা। এই বিপুল বরাদ্দ থাকা সত্তে¦ও কোনো টাকা খরচ করতে পারেননি এসব মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা।
এই তিন মন্ত্রণালয় ও বিভাগ হলো স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, সংসদবিষয়ক সচিবালয়।
সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) জুলাই-সেপ্টেম্বর মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হালনাগাদ চিত্র প্রকাশ করেছে। সেখানে এই চিত্র পাওয়া গেছে।
আইএমইডি সূত্রে জানা গেছে, এ বছরের এডিপিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের মোট প্রকল্প আছে ১৪টি। এসব প্রকল্পে এ বছর বরাদ্দ আছে ৪ হাজার ৮০৯ কোটি টাকা। কিন্তু এই বিভাগ কোনো টাকা খরচ করতে পারেনি।
একই দশা পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদবিষয়ক সচিবালয়েরও। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৪ প্রকল্পে ১২১ কোটি টাকা এবং সংসদ সচিবালয়ের এক প্রকল্পে ২০ লাখ টাকা বরাদ্দ আছে। কিন্তু এক টাকা খরচ করতে পারেননি এসব মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।