সিরিয়ায় আসাদের পতন ঠেকাতে সক্রিয় ইরান ও হিজবুল্লাহ
, ০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ সাবি’, ১৩৯২ শামসী সন , ০৮ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সিরিয়ার বিদ্রোহীদের দ্রুত অগ্রগতির মধ্যে দেশটির গুরুত্বপূর্ণ শহর হোমস দখলের প্রাক্কালে ইরান ড্রোন, ক্ষেপণাস্ত্র ও সামরিক পরামর্শক পাঠানোর ঘোষণা দিয়েছে। গত জুমুয়াবার (৬ ডিসেম্বর) এক সিনিয়র ইরানি কর্মকর্তা এ তথ্য জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বিদ্রোহী গোষ্ঠীগুলো সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব থেকে নতুন অভিযান শুরু করে এক সপ্তাহের মধ্যে দেশটির তিনটি প্রধান শহর আলেপ্পো, হামা ও দেইর ইজ-জোর দখল করেছে। গত জুমুয়াবার বিদ্রোহীরা হোমসের দিকে অগ্রসর হতে থাকলে আসাদের পক্ষে এটি আরেকটি বড় বিপর্যয় হিসেবে চিহ্নিত হয়।
বিদ্রোহীদের এই অপ্রত্যাশিত অভিযান সিরিয়ার ১৩ বছরের দীর্ঘ গৃহযুদ্ধে সবচেয়ে দ্রুতগতির অগ্রগতি।
ইরান ইতোমধ্যে সিরিয়ায় সামরিক সরঞ্জাম সরবরাহ এবং পরামর্শক বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এক সিনিয়র ইরানি কর্মকর্তা বলেন, তেহরান সিরিয়াকে গোয়েন্দা ও স্যাটেলাইট সহায়তা দিচ্ছে। একইসঙ্গে হিজবুল্লাহ তাদের সামরিক পর্যবেক্ষক পাঠাচ্ছে।
লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে, হিজবুল্লাহ হোমসের নিরাপত্তা জোরদার করতে লেবানন থেকে সীমিত সংখ্যক যোদ্ধা পাঠিয়েছে।
বিদ্রোহীরা হোমস দখল করলে সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে উপকূলীয় অঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়বে। শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চল ফাঁকা হয়ে গেছে। সরকারি বাহিনী শহরের বাইরে প্রতিরক্ষামূলক অবস্থান নিয়েছে। হাজার হাজার মানুষ হোমস ছেড়ে উপকূলীয় অঞ্চলে পালিয়ে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘চোখের বদলে চোখ’; সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের কঠোর হুঁশিয়ারি
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘গাজায় বসতি স্থাপনের পরিকল্পনার উদ্দেশ্য সন্ত্রাসী ইসরায়েলের পুনঃদখলের বাসনা’
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জর্ডান ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা ড্রোন হামলা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাবা শরীফের ওপর সরাসরি সূর্যের অবস্থান
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আল-আকসা মসজিদের ফটক বন্ধ করে দিলো দখলদার ইসরাইল
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নতুন যুদ্ধশঙ্কায় সউদী-ইয়েমেন
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্যে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা রয়েছে -সেন্টকম
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের লক্ষ্য করে সৌদি হামলা, ড্রাম্পের সমর্থনের দাবি দুই মার্কিন কর্মকর্তার
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বিদেশি’ ঘোষিত ১৯৩ জন হলেও দুই বছরে আসাম বাংলাদেশে পুশ ইন করেছে ১৬৭৯
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮ দিনে ইউরোপে ১৩ হাজার মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)