সিরিয়ার গণহত্যায় যুদ্ধাপরাধ হওয়ার সম্ভাবনা -জাতিসংঘ
, ২২ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১৭ আগস্ট, ২০২৫ খ্রি:, ০২ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
অন্তর্বর্তীকালীন সরকারি বাহিনী এবং সিরিয়ার সাবেক শাসকদের অনুগত যোদ্ধারা গত মার্চে সাম্প্রদায়িক সহিংসতায় লিপ্ত হয়। গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতিসংঘের তদন্তকারীরা জানিয়েছে, মার্চে সংঘটিত একাধিক গণহত্যায় যুদ্ধাপরাধ হয়েছে। উপকূলীয় এলাকায় সংঘটিত এই সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
জাতিসংঘের সিরিয়া তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। মূলত আলাওয়ি সম্প্রদায়কে লক্ষ্য করে হামলা চালানো হয়। সেখানে অপহরণের মতো ঘটনাও এখনও ঘটছে।
প্রতিবেদনের সঙ্গে প্রকাশিত এক বিবৃতিতে স্বাধীন আন্তর্জাতিক সিরিয়া তদন্ত কমিশনের চেয়ার পাওলো সের্জিও বলেছে, ‘আমাদের প্রতিবেদনে নথিভুক্ত সহিংসতার ব্যাপ্তি ও নৃশংসতা অত্যন্ত উদ্বেগজনক। ’
৫৬ পৃষ্ঠার এই প্রতিবেদনে জাতিসংঘের দল হত্যাকা-, নির্যাতন এবং মৃতদেহের প্রতি অমানবিক আচরণের প্রমাণ নথিভুক্ত করেছে। তারা ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী ২০০ জনের বেশি ব্যক্তির সাক্ষাৎকার এবং তিনটি গণকবর পরিদর্শনের মাধ্যমে সংগ্রহ করেছে।
প্রতিবেদনটি সর্বসমন্বিত নয়। কারণ হোমস, লাতাকিয়া ও তারতুসে সংঘটিত ঘটনাগুলোর তদন্ত কমিশন এখনও চালিয়ে যাচ্ছে। এই কমিশন ২০১১ সালে জাতিসংঘ মানবাধিকার পরিষদ দ্বারা গঠিত হয়।
উপকূলে সংঘটিত এই ঘটনা ছিলো গত বছর প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর থেকে সিরিয়ায় ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ সহিংসতা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদন্ড
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি হামলার আশঙ্কায় এয়ার ফোর্স ওয়ান নয়, ক্যাটারিং ট্রাকে করে গোপনে পালায় সন্ত্রাসী ড্রাম্প
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত দুই শতাধিক, নিখোঁজ বহু
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে পাচার করছে ইসরায়েল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর ১০৮ হামলা
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে নজিরবিহীন দাবানল, চলছে নির্বিচার গ্রেপ্তার
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, রণক্ষেত্র রাঁচি
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সামরিক ঘাঁটি নিয়ে রাশিয়ার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর সিরিয়ার
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্রিটিশ নৌবাহিনীর জাহাজে ড্রোন ক্যামেরা থেকে তথ্য যাচ্ছিল চীনে
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ চীনের, বদলাতে পারে সমীকরণ
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)