সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জ সংবাদাদতা:
সিরাজগঞ্জ শহরে প্রকাশ্যে আব্দুর রহমান রিয়াদ (১৮) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত রোববার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে শহরের চৌরাস্তা মোড় এলাকায় বাহিরগোলা রোডে তার ওপর হামলার ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়, চৌরাস্তা মোড়ের বাহিরগোলা রোডে একটি সিএনজিচালিত অটোরিকশায় বসেছিলেন রিয়াদ। এ সময় চারদিক থেকে বেশ কয়েকজন তরুণ এসে অটোরিকশার ভেতরেই তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন গুরুতর আহত রিয়াদকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান।
এসআই প্রণয় জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে কলেজছাত্র রিয়াদকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। রাতে মৃত্যু হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকা-ে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।