শীতের তীব্রতা অব্যাহত, কাঁপছে দেশ
, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রকোপ অব্যাহত রয়েছে। তাপমাত্রা ধারাবাহিকভাবে কমে যাওয়ায় বিভিন্ন অঞ্চলে শীতের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। ভোর ও রাতের দিকে হিমেল বাতাসের কারণে ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ছে অনেকের জন্য। হাটবাজার, নির্মাণকাজ ও খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষের কষ্ট হচ্ছে সবচেয়ে বেশি।
গতকাল সোমবার আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিত ১০ ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি। এর বাইরে ঢাকা বিভাগে টাঙ্গাইল ১২.৭, ফরিদপুর ১৩.৩, মাদারীপুর ১৩.৩, গোপালগঞ্জ ১৩.২, কিশোরগঞ্জ ১০, মুন্সিগঞ্জ ১৩.১, নরসিংদী ১৩.৭ এবং নারায়ণগঞ্জে ১২.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
রাজশাহী বিভাগে রাজশাহী ১২.৪, ঈশ্বরদী ১২.৫, বগুড়া ১২.৭, বগুড়াবাজার ১১.৭, নওগাঁ ১২ এবং বাগাতিপাড়ায় ১২.৯ ডিগ্রি তাপমাত্রা ছিল। রংপুর বিভাগে রংপুর ১৩, দিনাজপুর ১২.৪, সৈয়দপুর ১৩, তেঁতুলিয়া ৯.৬, লালমনিরহাট ১৩.৪ এবং নীলফামারীতে ১৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহে ১৩.৬ ও শেরপুরে ১৪ ডিগ্রি তাপমাত্রা ছিল। সিলেট বিভাগে সিলেট ১৪.৫ এবং শ্রীমঙ্গলে ১৪.৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম বিভাগে চট্টগ্রামে ১৫.৭, কুমিল্লা ১৪.৫, চাঁদপুর ১৪.৮, মাইজদীকোর্ট ১৫.৩, ফেনী ১৪.৩, সন্দ্বীপ ১৫.৫, হাতিয়া ১৫, কক্সবাজার ১৪.৫, সীতাকু- ১৪.৫, পতেঙ্গা ১৫, বান্দরবান ১৫.২ এবং খাগড়াছড়িতে ১৪.৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। খুলনা বিভাগে খুলনা ১৩.৫, যশোর ১৪, সাতক্ষীরা ১৩.৫, কুষ্টিয়া ১২.৬, চুয়াডাঙ্গা ১২.২ এবং ঝিনাইদহে ১৩.৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয় এবং বরিশাল বিভাগে বরিশালে ১৩.৫, পটুয়াখালী ১৪.৫ এবং ভোলায় ১৪.২ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫১তম বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বিমুখী চাপে পোশাক শিল্প -জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া জব্দ, আটক ২
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু অক্টোবরে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজাদ জম্মু-কাশ্মীরের নতুন প্রেসিডেন্ট নাজিব
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিশোর গ্যাং অভিযোগে কুমিল্লায় একরাতে আটক ৬২৪
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাকে হত্যার পর কুপিয়ে বাবাকেও আহত, অভিযুক্ত ছেলে আটক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে -শিক্ষামন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)