সিদ্ধান্ত পুনর্বহাল, ২ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান
, ১৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ২২ জুন, ২০২৪ খ্রি:, ০৮ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করার পর ফিরিয়ে আনা হয়েছে শনিবারের সাপ্তাহিক ছুটি। এখন থেকে জুমুয়াবারের পাশাপাশি শনিবারও বন্ধ থাকবে স্কুল-কলেজ ও মাদরাসা।
গত বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে নেয়া এ সিদ্ধান্ত মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন।
এর আগে, তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিখন ঘাটতি দেখা দেয়। এরপর সেই ক্ষতি পুষিয়ে নিতে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে সরকার। এ নিয়ে সমালোচনা হলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আশ্বাস দেন, কলেজ সংযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া মাধ্যমিকপর্যায়ের অন্যান্য প্রতিষ্ঠানে শনিবারের বন্ধ পুনর্বহালের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঈদুল আজহার পর প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
সেই প্রতিশ্রুতি অনুযায়ী শনিবারের ছুটি বহাল করেছে সরকার।
জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ স্কুল-কলেজ ও মাদরাসায় এখন থেকে জুমুয়াবারের পাশাপাশি শনিবারও আগের মতো সাপ্তাহিক ছুটি থাকবে।
এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করা হয়েছে। ২ জুলাইয়ের পরিবর্তে স্কুল-কলেজ-মাদরাসা খুলবে আগামী ২৬ জুন। অর্থাৎ, চলমান ছুটি শেষ হওয়ার এক সপ্তাহ আগেই খুলে যাবে শিক্ষাপ্রতিষ্ঠান।
কারণ হিসেবে বলা হচ্ছে, এবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস কম হয়েছে। আবার শনিবার থেকে সাপ্তাহিক ছুটি চালু হওয়ায় সিলেবাস শেষ করা নিয়ে সমস্যা হতে পারে। তাই ঈদের ছুটি অপরিবর্তিত থাকলেও গরমের ছুটি কমিয়ে দেয়া হলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনের জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একনেকে ২২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রংপুরে লিচু চাষিদের ঘরে আসবে ৩০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)