কোটাবিরোধীদের সঙ্গে সমঝোতার প্রস্তাব সরকারি দলের এমপির
, ১৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ২২ জুন, ২০২৪ খ্রি:, ০৮ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতা করার প্রস্তাব দিয়েছেন সরকার দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম (বীরউত্তম)। যাতে এ আন্দোলন জনগণকে সরকারের বিরুদ্ধে না নিয়ে যায় সেটা অনুধাবন করে ব্যবস্থা নেওয়ার আহ্বান করেন মুক্তিযুদ্ধের এ সেক্টর কমান্ডার।
গত বৃহস্পতিবার (২০ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে এ আলোচনা করেন সরকার দলীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম।
বিদেশি ঋণ না নিতে পারলে আগামী অর্থবছরে সরকারের উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন চাঁদপুর-৫ আসনের সরকার দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম। বাজেটে দুই লাখ ৫৬ হাজার কোটি টাকা ঘাটতি থাকার কথা উল্লেখ করে রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘাটতি বাজেট পূরণে ঋণ নিতে না পারলে উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা সেটা হতে দেব না। অতীতেও আমরা ঘাটতি বাজেট নিয়ে আলোচনা করেছি। যারা ঠিকাদার আছেন তাদের কাজের মান অত্যন্ত খারাপ। গ্রামাঞ্চলে মানুষ দেখে ঠিকাদাররা কাজ নিয়ে দুই থেকে তিন বছর ফেলে রাখে। শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণের কাজ এত নিম্নমানের যে একবছর যেতে না যেতে পলেস্তার খুলে পড়ে, সেখানে রড দেখা যায়। শিক্ষার্থীরা এসব দেখে আমাদের নিয়ে কী ভাববেন? আমরা সংসদ সদস্যরা জনগণের প্রতিনিধি হয়ে আসছি। কিন্তু আমাদের সন্তানরা দেখছেন ঠিকাদারদের কাজের মান খারাপ কিন্তু আমরা সেটা বন্ধ করতে পারছি না।’ সরকারের যে সম্পদ আছে তার ৩০ থেকে ৪০ ভাগ অপচয় হয় বলেও উল্লেখ করেন রফিকুল ইসলাম। ঠিকাদারদের অবহেলার কারণে এ সমস্যা হচ্ছে বলে মনে করেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
একনেকে ২২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রংপুরে লিচু চাষিদের ঘরে আসবে ৩০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)