সিঁধ কেটে ঘরে ঢুকে শিশু চুরি
, ০৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ১১ জুন, ২০২৪ খ্রি:, ২৮ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
কিশোরগঞ্জ সংবাদদাতা:
কিশোরগঞ্জের তাড়াইলে সিঁধ কেটে ঘরে ঢুকে জুনায়েদ নামের আড়াই মাস বয়সী একটি শিশু চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ পাঁচপাড়া গ্রামে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ভোরে ঘরের সিঁধ কেটে ঢুকে মায়ের সঙ্গে ঘুমিয়ে থাকা শিশুটিকে কে বা কারা নিয়ে যায়। খবর পেয়ে তাড়াইল থানা পুলিশের একাধিক টিম শিশুটিকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে।
শিশুটির মা সানজিদা খাতুন জানান, রাতে খাবারের পর একমাত্র ছেলে জুনায়েদকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে ছেলের কান্নায় ঘুম ভেঙে গেলে ছেলেকে খাইয়ে আবার ঘুমিয়ে পড়েন। ফজরের আজানের সময় ঘুম ভাঙলে দেখতে পান, তার পাশে সন্তান নেই। দরজা খোলা এবং ঘরের পেছন দিকে সিঁধ কাটা।
শিশু জুনায়েদের বাবা সাজ্জাদ হোসেনের বাড়ি চট্টগ্রামে। সেখানে তিনি একটি পোশাক করাখানায় চাকরি করেন। ঘটনার সময় চট্টগ্রামেই ছিলেন। সন্তান প্রসবকালে সানজিদা বাবার বাড়ি তাড়াইলে আসেন। শিশুপুত্রকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন।
তাড়াইল থানার ওসি মনসুর আলী আরিফ বলেন, খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাড়াইল থানার একাধিক টিম শিশুটি উদ্ধারে বিভিন্ন জায়গা অভিযান চালাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএসএফের পুশইন করা ১২ জনকে ঢুকতে দেয়নি বিজিবি-স্থানীয়রা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনার দুলের লোভে ৬ বছরের শিশুকে হত্যা, প্রতিবেশী দম্পতি আটক
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্ধশত গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ জামাত ও লীগ নেতার বিরুদ্ধে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি -সিপিডি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখনও একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে, ইন্ধন জোগাচ্ছে পাশর্^বর্তী দেশ -দুদু
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ইসলামী’ ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু নভেম্বরে -বিদ্যুৎমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে -অর্থমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্থাপিত বাজেট সম্পূর্ণ ‘ক্রিয়েটিভ’ -ফখরুল
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছয় বছর ধরে বন্ধ শ্যামপুর চিনিকল, মুখ থুবড়ে পড়েছে গ্রামীণ অর্থনীতি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন পে স্কেলে কার বেতন কত?
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)