‘সালামি’র কথা বলে শিশুকে সম্ভ্রমহরণের পর হত্যা
নগরীতে আট বছরের এক শিশুকন্যাকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকালে নগরীর ছোটবন গ্রাম এলাকার খোরশেদের মোড়ের এক পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
এর আগে ভোর সাড়ে ৪টায় নাটোর জেলা থেকে অপহরণ করার অভিযোগে পলাশকে আটক করে পুলিশ।
শিশুটির নাম আনিকা (৮)। সে নগরীর নওদাপাড়া এলাকার আজিম উদ্দিনের মেয়ে।
রাজশাহী মহানগর পুলিশের শাহ মখদুম থানার উপপুলিশ কমিশনার নূর আলম বলেন, শনিবার সন্ধ্যার দিকে শিশুটিকে ঈদ সালামি দেয়ার নাম করে অপহরণ করে নগরীর বড় বনগ্রাম এলাকার শাহিনের ছেলে পলাশ।
তিনি বলেন, এ ঘটনায় সেই দিনই শিশুটির বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘটনার তদন্তে নগরীর বড় বনগ্রামের পলাশের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। ভোর ৪টার দিকে নাটোর থেকে তাকে আটক করে পুলিশ।
নূর আলম বলেন, পলাশ জানায় যে মুক্তিপণের টাকা না দেয়ায় শিশু আনিকাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে রাখা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।